টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুটিং করতে গিয়ে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা Rahul Arunoday Banerjee। হ্যাঁ, এমনই মর্মান্তিক খবর সামনে আসায় স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। অভিনেতার এই অকাল প্রয়াণে সহকর্মী থেকে শুরু করে ভক্ত—সবার মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। আর এক প্রতিভাবান শিল্পীকে হারানোর যন্ত্রণা যেন আরও একবার নাড়িয়ে দিল টলিউডকে।
প্রয়াত অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়
এই ঘটনায় স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে—কীভাবে মৃত্যু হলো অভিনেতার? সূত্রের খবর অনুযায়ী, Rahul Arunoday Banerjee দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মারা গেছেন। জানা গিয়েছে, একটি সিরিয়ালের শুটিং করতে সেখানে গিয়েছিলেন তিনি। শুটিং শেষ হওয়ার পর সমুদ্রে নামলে আচমকাই জলে তলিয়ে যান অভিনেতা। দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলছিল। সেই কাজের সূত্রেই সেখানে উপস্থিত ছিলেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যু শুধু সহকর্মী বা ভক্তদের নয়, গোটা টলিউড ইন্ডাস্ট্রির জন্যই এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল।
কী কী সিনেমায় অভিনয় করেছিলেন?
মৃত্যুকালে Rahul Arunoday Banerjee-এর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। ২০০০ সালে ‘চাকা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। এরপর ‘আবার আসব ফিরে’, ‘জ্যাকপট’ এবং ‘অভিশপ্ত নাইটি’-র মতো ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। যদিও তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যেতে সাহায্য করেছে ‘চিরদিনই তুমি যে আমার’।। পরবর্তীকালে তিনি আরও বহু সিনেমা ও ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
মূলত ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। বর্তমানে তাঁকে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছিল। এছাড়াও সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব ধারাবাহিকে পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তাঁর অভিনয় আবারও প্রশংসা কুড়িয়েছিল।
