Homeটেকনলজি ও গ্যাজেটসটেক৩৫০ টাকার কমে দারুণ অফার! Bharti Airtel দিচ্ছে আনলিমিটেড কলিং, ইন্টারনেট ও...

৩৫০ টাকার কমে দারুণ অফার! Bharti Airtel দিচ্ছে আনলিমিটেড কলিং, ইন্টারনেট ও OTT সুবিধা

JKNews24 ডেস্ক: আপনি যদি Bharti Airtel-এর 5G পরিষেবার গ্রাহক হন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম বড় বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করেছে। তবে বেশিরভাগ ব্যবহারকারীর চাহিদা থাকে মাসিক প্রিপেইড প্ল্যানের দিকে। সেই কারণেই এয়ারটেলের কাছে কিছু কম খরচের আকর্ষণীয় মাসিক প্রিপেইড প্ল্যান রয়েছে। যেখানে ডেটা, আনলিমিটেড […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: আপনি যদি Bharti Airtel-এর 5G পরিষেবার গ্রাহক হন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম বড় বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করেছে। তবে বেশিরভাগ ব্যবহারকারীর চাহিদা থাকে মাসিক প্রিপেইড প্ল্যানের দিকে। সেই কারণেই এয়ারটেলের কাছে কিছু কম খরচের আকর্ষণীয় মাসিক প্রিপেইড প্ল্যান রয়েছে। যেখানে ডেটা, আনলিমিটেড কলিং এবং আরও একাধিক সুবিধা পাওয়া যায়। এর মধ্যেই জনপ্রিয় ৩৪৯ টাকার একটি প্ল্যানে বড় পরিবর্তন এনেছে কোম্পানি। এখন এই প্ল্যানে গ্রাহকরা Airtel 5G সুবিধাও পাবেন, অর্থাৎ দ্রুতগতির ইন্টারনেটের পাশাপাশি যত খুশি ডেটা ব্যবহার এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও উপভোগ করতে পারবেন। চলুন এবার এই প্ল্যানের সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel এর 349 টাকা দামের রিচার্জ প্ল্যান

Bharti Airtel-এর ৩৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের জন্য বেশ জনপ্রিয় একটি অপশন। এই প্ল্যানে মোট ২৮ দিনের ভ্যালিডিটি দেওয়া হয় এবং পুরো সময় জুড়ে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন ১০০টি ফ্রি SMS সুবিধা পান। ডেটার ক্ষেত্রে সাধারণভাবে প্রতিদিন ১.৫GB হাই-স্পিড ডেটা অফার করা হয়। তবে আপনি যদি Airtel 5G পরিষেবা ব্যবহারকারী হন, তাহলে এই প্ল্যানে ২৮ দিনের জন্য আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে।

রিচার্জ প্ল্যানে রয়েছে অতিরিক্ত সুবিধা

এই প্ল্যানের সঙ্গে Bharti Airtel গ্রাহকদের আরও একাধিক অতিরিক্ত সুবিধাও থাকে। Airtel Xstream Play-এর অ্যাক্সেস , যেখানে Sony LIV সহ প্রায় ২০টি OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি এই প্ল্যানে পুরো ১ বছরের জন্য Adobe Express Premium-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এছাড়া ২৮ দিনের জন্য ফ্রি স্প্যাম অ্যালার্ট, ফ্রি HelloTunes এবং Apple Music-এর বিনামূল্যে অ্যাক্সেসও গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কোন গ্রাহকদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প?

349 টাকার এয়ারটেল প্ল্যানটি বিশেষ করে তাদের জন্য যারা প্রতিদিন বেশি ইন্টারনেট ব্যবহার করেন। তবে বলে দি যে আনলিমিটেড ডেটা সুবিধা শুধুমাত্র 5G গ্রাহকদের দেওয়া হবে।

--Advertisement--
- Advertisement -
Amit Kormokar
Amit Kormokarhttps://jknews24.in
Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। সাংবাদিকতা পেশায় যুক্ত গত দুই বছর ধরে। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন।
Latest news
- Advertisement -
Related news