Bharti Airtel দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম অপারেটর হিসেবে সারা দেশে লক্ষ লক্ষ গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। ব্যবহারকারীদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সংস্থাটি নানা দামের ডেটা প্ল্যান অফার করে। যার মধ্যে ৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি বিশেষভাবে নজরকাড়া। এই প্ল্যানটি মূলত সেই সব গ্রাহকদের জন্য, যারা প্রতিদিন ডেটা ব্যবহারের পাশাপাশি তুলনামূলক দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি চান। এতে একসঙ্গে ৭৭ দিনের ভ্যালিডিটি দেওয়া হয়।
799 টাকার প্রিপেইড প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে
Bharti Airtel-এর ৭৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পান মোট ৭৭ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে পুরো ভ্যালিডিটি জুড়ে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং দৈনিক ১.৫GB করে ডেটা দেওয়া হয়। এর পাশাপাশি সংস্থাটি কিছু অতিরিক্ত সুবিধাও দেয়, যা এই প্ল্যানকে আরও আকর্ষণীয় করে তোলে এবং ইউজারদের জন্য বাড়তি ভ্যালু যোগ করে। এই প্ল্যানের সাথে প্রায় 4000 টাকা দামের ‘Adobe Express Premium’ এর এক বছরের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। তাছাড়াও, গ্রাহকরা বিনামূল্যে ‘Hello Tunes’ এবং বিনামূল্যে ‘Spam Alerts’ ব্যবহারের সুবিধাও পাবেন।
এয়ারটেল প্ল্যানটি কাদের জন্য ভাল
৮০০ টাকার কম দামের এই প্ল্যানটি মূলত সেইসব গ্রাহকদের জন্য আদর্শ, যারা কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি চান এবং সঙ্গে বেসিক ডেটা সুবিধা পেতে চান। বিশেষ করে যাঁরা বাড়িতে ওয়াই-ফাই ব্যবহার করেন কিন্তু বাইরে বেরোলেই ডেটার প্রয়োজন হয়। তাঁদের জন্য এটি বেশ কার্যকর অপশন। Bharti Airtel-এর এই প্ল্যানটি দৈনন্দিন কলিং, SMS ও সীমিত ডেটা ব্যবহারের জন্য একটি ব্যালান্সড ও সাশ্রয়ী সমাধান হিসেবে ধরা যেতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
