JKNews24 Disk: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ রাজ্যের গ্রামীণ জীবিকা মিশন বা ‘আনন্দধারা’ (WBSRLM) প্রকল্পের অধীনে করা হবে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল উচ্চমাধ্যমিক পাস। নিয়োগ অস্থায়ী ভিত্তিতে হবে এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা এই চাকরিতে আগ্রহী, তারা বিস্তারিত তথ্য ও শর্তাবলী জানতে পুরো খবরটি শেষ পর্যন্ত পড়তে পারেন।
আলিপুরদুয়ারে অ্যাকাউন্টেন্ট নিয়োগ
এক্ষেত্রে মূলত CLF Accountant & MIS পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। পরে কাজ অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে। আলিপুরদুয়ার সাব-ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ব্লকে শূন্যপদের বিন্যাস নিম্নরূপ:
| ব্লক | শূন্যপদ |
| আলিপুরদুয়ার-১ ও ২ | মোট ১১+১১ = ২২টি শূন্যপদ। |
| মাদারিহাট-বীরপাড়া | ০৮টি শূন্যপদ। |
| ফালাকাটা | ১০টি শূন্যপদ। |
| কালচিনি | ১১টি শূন্যপদ। |
| কুমারগ্রাম | ১১টি শূন্যপদ। |
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
আবেদন করার আগে প্রার্থীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে মহিলা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমার্স নিয়ে স্নাতক পাস থাকা বাধ্যতামূলক। কমপক্ষে ৬ মাসের একটি বৈধ কম্পিউটার কোর্সের সার্টিফিকেট (Word, Excel, PowerPoint) থাকতে হবে। আনন্দধারা প্রকল্পের স্বনির্ভর দল (SHG) বা সঙ্ঘ সমবায়ে খাতা লেখার অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে গত ২ বছর ধরে কোনো সক্রিয় স্বনির্ভর দলের সদস্য হতে হবে এবং অন্তত একবার ঋণ গ্রহণ করতে হবে, তবে ঋণ খেলাপি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বাংলা ও ইংরেজি পড়া-লিখা জানাতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। এছাড়া, ICDS, ASHA বা কোনো NGO-তে কর্মরত কর্মীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে না।
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা। পরীক্ষার নম্বর বিভাজন হবে এইরকমঃ
| বিষয় | নম্বর |
| সাধারণ জ্ঞান (GK) | ১০ নম্বর |
| লেখার দক্ষতা (Writing Skill) | ২০ নম্বর |
| বিষয়ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge) | ৩০ নম্বর |
| কম্পিউটার টেস্ট (Practical) | ৩০ নম্বর |
| ইন্টারভিউ | ১০ নম্বর |
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইনে সম্পন্ন করতে হবে। প্রথমে জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://www.alipurduar.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করুন অথবা DRDC অফিস ও সাব-ডিভিশন অফিস থেকেও এটি সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট এবং NRLM ID-এর নথি Self Attested করে জমা দিতে হবে। পূরণ করা আবেদনপত্র একটি সিল করা খামে ভরে আলিপুরদুয়ার সাব-ডিভিশন অফিসে রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে প্রদান করতে হবে। খামের ওপর অবশ্যই নিজের নাম, ঠিকানা এবং ব্লকের নাম উল্লেখ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
