HomeBiography - জীবনীAsha Bhosle Biography in Bengali | কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে—জীবন, সংগ্রাম ও সাফল্যের পূর্ণাঙ্গ...

Asha Bhosle Biography in Bengali | কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে—জীবন, সংগ্রাম ও সাফল্যের পূর্ণাঙ্গ গল্প

চলে গেলেন ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে (Asha Bhosle)। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণে ভুগে ১২ এপ্রিল ২০২৬ মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে ভারতীয় সংগীত জগতে যেন এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে, কারণ কয়েক দশক ধরে অসংখ্য হিট গান উপহার দিয়ে তিনি ছিলেন […]

- Advertisement -

চলে গেলেন ভারতীয় সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলে (Asha Bhosle)। দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণে ভুগে ১২ এপ্রিল ২০২৬ মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে ভারতীয় সংগীত জগতে যেন এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে, কারণ কয়েক দশক ধরে অসংখ্য হিট গান উপহার দিয়ে তিনি ছিলেন কোটি মানুষের হৃদয়ের খুব কাছের একজন শিল্পী। মারাঠি পরিবারের এক সাধারণ মেয়ে থেকে নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি হয়ে উঠেছিলেন সঙ্গীত দুনিয়ার এক কিংবদন্তি নাম। তাঁর জীবনের লড়াই, সাফল্য আর সংগীতের প্রতি অগাধ ভালোবাসার গল্পই আজও অনুপ্রেরণা দেয় নতুন প্রজন্মকে (Asha Bhosle Biography)।

আশা ভোঁসলে জীবনী (Asha Bhosle Biography)

আশা ভোঁসলে (Asha Bhosle) ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলায় এক খ্যাতনামা সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর (Deenanath Mangeshkar) ছিলেন একজন প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা। আশা ভোঁসলে ছিলেন কিংবদন্তি গায়িকা Lata Mangeshkar-এর ছোট বোন। আর এই সংগীতময় পরিবেশেই বড় হয়ে ওঠার ফলে খুব অল্প বয়স থেকেই গানকে জীবনের সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন আশা ভোঁসলে।

Asha Bhosle Biography in Bengali
ছবি: সংগৃহীত।

আশা ভোঁসলে কেন আর ডি বর্মনকে বিয়ে করেছিলেন?

আশা ভোঁসলে-এর ব্যক্তিগত জীবন ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। মাত্র ১৬ বছর বয়সে তিনি পরিবারের অমতে Ganpatrao Bhosle-কে বিয়ে করেন। তবে সেই সম্পর্ক সুখের হয়নি এবং ১৯৬০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে তাঁর জীবনে আসেন প্রখ্যাত সংগীত পরিচালক R. D. Burman, যাঁর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে সংগীতের প্রতি গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। আর ডি বর্মন যখন নতুন ধারার সংগীত নিয়ে পরীক্ষানিরীক্ষা করছিলেন। তখন আশা ভোঁসলে ছিলেন তাঁর অন্যতম প্রধান কণ্ঠ। ১৯৮০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও পরবর্তীতে ব্যক্তিগত কারণে তাঁরা আলাদা থাকতে শুরু করেন, তবুও ১৯৯৪ সালে আর ডি বর্মনের মৃত্যুর আগ পর্যন্ত তাঁদের সম্পর্কের ভালোবাসা ও সংযোগ অটুট ছিল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Asha Bhosle Biography in Bengali
ছবি: সংগৃহীত।

আশা ভোঁসলের কর্মজীবন

বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে খুব অল্প বয়সেই সংগীত জগতে পা রাখেন Asha Bhosle এবং তাঁর দিদি Lata Mangeshkar। ১৯৪৩ সালে মরাঠি ছবি ‘মাঝা বাল’-এ অভিনয়ের মাধ্যমে তাঁর পথচলা শুরু হলেও, শেষ পর্যন্ত সংগীতই হয়ে ওঠে তাঁর জীবনের মূল পরিচয়। ১৯৪৮ সালে হিন্দি চলচ্চিত্রে প্রথম গান গাওয়ার সুযোগ পান। যার মধ্যে ‘চুনারিয়া’ ছবির ‘সাওয়ান আয়া’ উল্লেখযোগ্য। এরপর ১৯৪৯ সালে ‘রাত কি রানি’ ছবিতে প্রথম একক (সোলো) হিন্দি গান রেকর্ড করে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেন তিনি। পরবর্তীতে R. D. Burman-এর সঙ্গে তাঁর যুগলবন্দি ‘তিসরি মঞ্জিল’ (১৯৬৬) ছবির মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছায়। আর সেই জুটি ভারতীয় সংগীতকে উপহার দিয়েছে বহু কালজয়ী গান। শুধু গানে নয়, অভিনয়েও নিজের দক্ষতার ছাপ রেখেছেন আশা ভোঁসলে—২০১৩ সালের হিন্দি ছবি ‘Mai’-তে অভিনয়ের মাধ্যমে ৭৯ বছর বয়সে বড় পর্দায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে তিনি আবারও দর্শকদের মন জয় করেছিলেন।

--Advertisement--

আশা ভোঁসলে কত গান গেয়েছেন?

আশা ভোঁসলে তাঁর দীর্ঘ সংগীতজীবনে প্রায় ২০টিরও বেশি ভাষায় ১২,০০০-এর অধিক গান গেয়ে এক অনন্য রেকর্ড গড়েছিলেন। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে Guinness World Records তাঁকে সংগীত ইতিহাসের অন্যতম সর্বাধিক গান রেকর্ড করা শিল্পী হিসেবে স্বীকৃতি দেয়।

পুরস্কার ও সম্মান

  • ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট: ১৯৭৪ সালে ‘চেইন সে হামকো কভি’ ছবিতে গানের জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি মোট সাতবার এই অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছিলেন।। কিন্তু ১৯৭৭ সালে নতুনদের সুযোগ দিতে তিনি নমিনেশন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। এরপর তাঁকে ২০০১ এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং একটি বিশেষ পুরস্কার (১৯৯৬ – রঙিলা ছবির জন্য) দেওয়া হয়।
  • জাতীয় পুরস্কার: উমরাও জান’ (1981) এ ‘দিল চিজ কেয়া হ্যায়’ এর জন্য তার প্রথম জাতীয় পুরস্কার জিতেছিলেন এবং ‘ইজাজত’ (1986) এর ‘মেরা কুছ সামন’-এর জন্য আরেকটি পুরস্কার জিতেছিলেন।
  • দাদাসাহেব ফালকে পুরস্কার: ২০০০ সালে তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান।
  • পদ্মবিভূষণ: ২০০৮ এ ভারত সরকার কর্তৃক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পান।
  • গ্র্যামি অ্যাওয়ার্ড: ১৯৯৭ এবং ২০০৫ সালে মোট দুবার তিনি সংগীতে বিশ্বসেরা সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড এর জন্য নির্বাচিত হয়েছিলেন।
  • বিবিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: ২০০২ এ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের পক্ষ থেকে তাঁকে এই সম্মান দেওয়া হয়।
  • অন্যান্য: এছাড়াও ২০১৮ সালে বঙ্গবিভূষণ সম্মান এবং বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট উপাধিও লাভ করেছিলেন।

আশা ভোঁসলের বাংলা আধুনিক গান List

আশা ভোঁসলে কেবল হিন্দি নয়, বাংলা সংগীতেও এক বিশাল নাম। তাঁর গাওয়া বাংলা আধুনিক গানগুলো আজও বাঙালির ড্রয়িং রুমে বাজে। নিচে তাঁর কিছু জনপ্রিয় গানের তালিকা দেওয়া হলো:

--Advertisement--
  • কী হবে আর পুরোনো দিনের কথা ভেবে, সুরকার – আর ডি বর্মন।
  • সবাই তো সুখী হতে চায়, সুরকার -আর ডি বর্মন।
  • তুমি কত যে দূরে, সুরকার – আর ডি বর্মন।
  • জীবন নদীর জোয়ার ভাঁটা, সুরকার – সুধীন দাশগুপ্ত।
  • মন মেতেছে মন ময়ূরী, সুরকার – আর ডি বর্মন।
  • এক মেলাতে দেখা হলো, সুরকার – আর ডি বর্মন।
  • আকাশে আজ রঙধনুরই সাতটি রঙ, সুরকার – নচিকেতা ঘোষ।
  • নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা, সুরকার – মানবেন্দ্র মুখোপাধ্যায়।
  • চোখে চোখে কথা বলো, সুরকার – আর ডি বর্মন।

FAQs: আশা ভোঁসলে জীবনী (Asha Bhosle Biography)

১. আশা ভোঁসলে কে ছিলেন?

আশা ভোঁসলে ছিলেন ভারতের এক কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার, যিনি বহু ভাষায় হাজার হাজার গান গেয়ে সংগীত জগতে অমর হয়ে আছেন।

২. আশা ভোঁসলের জন্ম কবে ও কোথায়?

তিনি ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্মগ্রহণ করেন।

৩. আশা ভোঁসলে কতটি ভাষায় গান গেয়েছেন?

তিনি প্রায় ২০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন।

৪. আশা ভোঁসলের মোট কতটি গান রয়েছে?

তিনি ১২,০০০-এর বেশি গান রেকর্ড করেছেন বলে জানা যায়।

৫. তাঁর পরিবারে আর কে কে ছিলেন সংগীত জগতের সঙ্গে যুক্ত?

তাঁর বাবা Deenanath Mangeshkar এবং দিদি Lata Mangeshkar—দু’জনই সংগীত জগতের বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন।

৬. আশা ভোঁসলের স্বামী কে ছিলেন?

তিনি প্রথমে গণপত রাও ভোঁসলেকে বিয়ে করেন। পরে তিনি বিখ্যাত সংগীত পরিচালক R. D. Burman-কে বিয়ে করেন।

৭. আশা ভোঁসলে কি কোনও পুরস্কার পেয়েছেন?

হ্যাঁ, তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে Guinness World Records-এর স্বীকৃতিও রয়েছে।

৮. আশা ভোঁসলের মৃত্যুর কারণ কী?

দীর্ঘদিন হৃদরোগ ও ফুসফুসের সংক্রমণে ভুগে তিনি ২০২৬ সালে প্রয়াত হন।

৯. আশা ভোঁসলে কেন এত জনপ্রিয় ছিলেন?

তাঁর কণ্ঠের বৈচিত্র্য, বিভিন্ন ধরণের গানে পারদর্শিতা এবং অসাধারণ অভিব্যক্তির জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় ছিলেন।

১০. আশা ভোঁসলের জীবন থেকে কী শেখা যায়?

তাঁর জীবন থেকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিজের স্বপ্নকে অনুসরণ করার অনুপ্রেরণা পাওয়া যায়।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -