Homeজাতীয় খবর (India News)পশ্চিমবঙ্গSBI সহ ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের লেনদেনের তথ্য ফাঁস

SBI সহ ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের লেনদেনের তথ্য ফাঁস

- Advertisement -

ঘটে গেল চরম অঘটন! ইন্টারনেটে ফাঁস হয়ে গেল ভারতীয় ব্যাঙ্কগুলির লক্ষাধিক লেনদেন সংক্রান্ত তথ্য (Bank Data Breach)। জানা গিয়েছে, অন্তত ৩৮টি ব্যাঙ্ক এই ভয়াবহ ঘটনার শিকার হয়েছে। টেক ক্রাঞ্চের এক রিপোর্টে উঠে এসেছে, লাখ লাখ অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের অঙ্ক থেকে শুরু করে কন্টাক্ট নম্বরের মতো সংবেদনশীল তথ্য বাইরে চলে এসেছে। সাইবার সিকিউরিটি সংস্থা আপগার্ডের দাবি, এই তথ্য ফাঁস বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে সাধারণ গ্রাহকদের জন্য।

কীভাবে ফাঁস হল এই তথ্য?

রিপোর্টে প্রকাশ, অ্যামাজনের একটি অনিরাপদ সার্ভার থেকেই ফাঁস হয়েছে ভারতীয় ব্যাঙ্কগুলির লেনদেন সংক্রান্ত তথ্য। সেই সার্ভারে ছিল প্রায় ২ লক্ষ ৭৩ হাজার পিডিএফ ডকুমেন্ট, যেখানে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড সহ একাধিক সংবেদনশীল তথ্য মজুত ছিল। এমনকি ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের লেনদেন ফর্মও ছিল সেই নথিগুলির মধ্যে। আপগার্ডের গবেষকদের দাবি, অন্তত ৩৮টি ভারতীয় ব্যাঙ্কের প্রায় ৩ লক্ষ লেনদেনের নথি ফাঁস হয়েছে। তাঁরা তদন্ত করতে গিয়ে প্রায় ৫৫ হাজার নথি খতিয়ে দেখেন, যার অর্ধেকের বেশি নথির নাম ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে।

প্রতিক্রিয়া জানিয়েছে NPCI

রিপোর্ট বলছে, আপগার্ডের গবেষকরা আই ফিনান্স এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সর্বপ্রথম এই তথ্য ফাঁসের খবরটি জানিয়েছিল। তবে, NPCI এর তরফে সাফ জানানো হয়েছে, তাদের সিস্টেম নিরাপদ। এখনও পর্যন্ত কোনও রকম ডেটা ফাঁস হয়নি। এদিকে আপগার্ড জানাচ্ছে, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই ডেটাগুলি ইন্টারনেটে উন্মুক্ত অবস্থায় ছিল। তাতে আবার প্রতিদিন নতুন নতুন তথ্য যুক্ত হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -