Homeপড়াশোনা খবরস্কলারশিপবিকাশ ভবন স্কলারশিপ যোগ্যতা, টাকা ও আবেদন পদ্ধতি জানুন

বিকাশ ভবন স্কলারশিপ যোগ্যতা, টাকা ও আবেদন পদ্ধতি জানুন

JKNews24 ডেস্ক: পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু রয়েছে জনপ্রিয় বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যাকে অনেকেই Bikash Bhavan স্কলারশিপ নামেও চেনেন। মাধ্যমিক পাশ করার পর থেকেই যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এতে প্রতি মাসে কমপক্ষে ১০০০ টাকা থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। উচ্চমাধ্যমিক থেকে শুরু […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: পশ্চিমবঙ্গের দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু রয়েছে জনপ্রিয় বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যাকে অনেকেই Bikash Bhavan স্কলারশিপ নামেও চেনেন। মাধ্যমিক পাশ করার পর থেকেই যোগ্য শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এতে প্রতি মাসে কমপক্ষে ১০০০ টাকা থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। উচ্চমাধ্যমিক থেকে শুরু করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রেও বড় সহায়ক হয়ে ওঠে। এবছর যারা এই স্কলারশিপে আবেদন করতে চান, তাদের জন্য কী কী যোগ্যতা লাগবে। কীভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি দরকার এবং আবেদন করার শেষ তারিখ কত—এসব গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন।

বিকাশ ভবন স্কলারশিপ 2026

স্কলারশিপের নামবিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স (SVMCM) স্কলারশিপ
স্কলারশিপের ধরনসরকারি
প্রদানকারী সংস্থাপশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর
টাকার পরিমাণমাসে ১০০০ থেকে ৫০০০ টাকা
কারা পাবেমাধ্যমিক পাশ থেকে স্নাতক পাশ
আবেদনের সময়সীমানিচে উল্লেখ করা হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in

বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা

ক্লাসযোগ্যতা
উচ্চমাধ্যমিক স্তরের জন্যমাধ্যমিক পরীক্ষায় অন্তত ৬০% নম্বর থাকতে হবে।
স্নাতক (UG) স্তরের জন্যউচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্তত ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
স্নাতকোত্তর (PG) স্তরের জন্যস্নাতক স্তরে (অনার্স) অন্তত ৫৩% নম্বর থাকতে হবে। তবে কন্যাশ্রী K3 প্রকল্পের ক্ষেত্রে ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে।
পলিটেকনিক / ডিপ্লোমা কোর্সমাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অন্তত ৬০% নম্বর থাকতে হবে।

বিকাশ ভবন স্কলারশিপ অন্যান্য যোগ্যতা

পারিবারিক আয়: আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। অর্থাৎ এই স্কলারশিপ মূলত আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই দেওয়া হয়।

অন্যান্য স্কলারশিপ: যদি কোনো শিক্ষার্থী ইতিমধ্যে অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা নিয়ে থাকেন, তাহলে তিনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বিকাশ ভবন স্কলারশিপ টাকার পরিমান

ক্লাসটাঁকার পরিমাণ
উচ্চমাধ্যমিক:প্রতি মাসে ১,০০০ টাকা (বছরে ১২,০০০ টাকা)।
স্নাতক (কলা/বিভাগ):প্রতি মাসে ১,০০০ টাকা।
স্নাতক (বিজ্ঞান/পেশাদারী কোর্স):প্রতি মাসে ১,৫০০ থেকে ২,৫০০ টাকা।
ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল:প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত।
পলিটেকনিক কোর্স:প্রতি মাসে ১,৫০০ টাকা।

বিকাশ ভবন স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস

Swami Vivekananda Merit-cum-Means Scholarship-এ অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি স্ক্যান করে আপলোড করতে হয়। আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো প্রস্তুত করে রাখলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায়। প্রয়োজনীয় নথিগুলি হল—

--Advertisement--
  1. শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট
  2. পারিবারিক আয়ের শংসাপত্র
  3. বর্তমান কোর্সে ভর্তির রশিদ
  4. আধার কার্ড / রেশন কার্ড / ভোটার কার্ড (ঠিকানার প্রমাণ হিসেবে)
  5. ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি
  6. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)

বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো:
১) প্রথমে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট http://www.svmcm.wbhed.gov.in-এ যান।
২) ‘Registration‘ বাটনে ক্লিক করুন। আপনার কোর্স অনুযায়ী সঠিক ‘Directorate‘ নির্বাচন করুন।
৩) নিজের নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪) মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশনের পরে রেজিস্ট্রেশন সফল হবে এবং আপনি একটি ‘Application ID‘ ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
৫) সেগুলি দিয়ে লগইন করে ‘Edit Application’ অপশনে গিয়ে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করুন।
৬) উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
৭) সব তথ্য যাচাই করে ‘Submit‘ বাটনে ক্লিক করুন।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news