JKNews24 Disk: ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এ চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বড় সুযোগ এসেছে (BSNL Recruitment 2026)। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে সিনিয়র এগ্জিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১২০টি শূন্যপদে টেলিকম অপারেশনস ও ফিন্যান্স বিভাগে নিয়োগ হবে। টেলিকম অপারেশনস বিভাগে আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, আর ফিন্যান্স বিভাগের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া বাধ্যতামূলক।
আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অন্যান্য যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া ও আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের BSNL-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন করবেন কী ভাবে? (BSNL Recruitment)
আবেদন করতে হলে প্রথমেই বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের যাচাইকরণ পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও শর্তাবলি জানতে প্রার্থীদের বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।







