Homeচাকরি খবরCNCI Recruitment 2026 | চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ!

CNCI Recruitment 2026 | চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ!

আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে স্বাস্থ্য দপ্তরে ভালো বেতনের চাকরি খুঁজে থাকেন। তাহলে এবার আপনার জন্য বড় সুযোগ এসেছে। সম্প্রতি Chittaranjan National Cancer Institute-এ নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (CNCI Recruitment 2026)। যেখানে HLL Lifecare Limited-এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে নারী ও পুরুষ উভয়েই নির্দিষ্ট যোগ্যতা থাকলে […]

- Advertisement -

আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হয়ে স্বাস্থ্য দপ্তরে ভালো বেতনের চাকরি খুঁজে থাকেন। তাহলে এবার আপনার জন্য বড় সুযোগ এসেছে। সম্প্রতি Chittaranjan National Cancer Institute-এ নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (CNCI Recruitment 2026)। যেখানে HLL Lifecare Limited-এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে নারী ও পুরুষ উভয়েই নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এই নিয়োগে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিয়োগের পর আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই দ্রুত অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ (CNCI Recruitment 2026)

Advertisement No – HLL/HCS/25-26/01 অনুযায়ী কলকাতার Chittaranjan National Cancer Institute (CNCI)-তে বড়সড় নিয়োগ হতে চলেছে। যেখানে মোট ৭৯ ধরনের পদের জন্য কর্মী নেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে HLL Lifecare Limited।

উল্লেখযোগ্য পদগুলির মধ্যে রয়েছে—স্টাফ নার্স, OT টেকনিশিয়ান, ICU টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট সহ আরও অনেক পদ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সবকটি পদই চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। তবে প্রার্থীর কাজের পারফরম্যান্স এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিয়োগের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে কলকাতার হাজরা অথবা নিউ টাউন ক্যাম্পাস, ফলে শহরের মধ্যেই কাজের সুযোগ মিলবে।

--Advertisement--

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি নিচে দেওয়া হলো:

পদের নামশিক্ষাগত যোগ্যতাপ্রয়োজনীয় অভিজ্ঞতা
স্টাফ নার্সB.Sc. Nursing / GNM৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা
OT টেকনিশিয়ানB.Sc / Diploma in OT Technology১ থেকে ৪ বছর পর্যন্ত অভিজ্ঞতা
ICU টেকনিশিয়ানB.Sc / Diploma in OT/ICU/CCU১ থেকে ৪ বছর পর্যন্ত অভিজ্ঞতা
রেডিওগ্রাফারB.Sc / Diploma in Radiology১ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা
ল্যাব টেকনিশিয়ানB.Sc / Diploma in Lab Technology১ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা
ক্লিনিক্যাল সাইকোলজিস্টM.Sc / M.Phil. Clinical Psychology১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানM.Sc Nutrition১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টB.Com৩ বছরের অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্টDiploma in Pharmacy১ বছরের অভিজ্ঞতা
অফিস অ্যাসিস্ট্যান্টস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস১ বছরের অভিজ্ঞতা

বয়সসীমা

এই নিয়োগে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১ মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে SC, ST, OBC এবং PwD শ্রেণির প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সে ছাড় ও সংরক্ষণের সুবিধা পাবেন।

--Advertisement--

আবেদন প্রক্রিয়া

আবেদন শুধুমাত্র অনলাইনে গুগল ফর্মের (Google Form) মাধ্যমে করতে হবে:

  • এজন্য
    https://docs.google.com/forms/d/1GpxiBJpn6qpFA9XqesE8SX3bQ7B19xs_SdWt81bIbpA/edit এই লিংকে যেতে হবে।
  • নির্দিষ্ট ফরম্যাটটি ডাউনলোড করে সেটি ডিজিটালভাবে পূরণ করতে হবে। হাতে লেখা কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
  • পূরণ করা ফর্মের সাথে আপনার বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং লেটেস্ট স্যালারি স্লিপ আপলোড করতে হবে।
  • প্রতিটি আপলোড করা ফাইলের সাইজ ১০ এমবি (10 MB)-র নিচে হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

  • আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ, ২০২৬।
  • সময়: বিকেল ৫:০০টা পর্যন্ত।
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news