Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারCyber Security Jobs 2026 | সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হওয়া যায় কী ভাবে?

Cyber Security Jobs 2026 | সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হওয়া যায় কী ভাবে?

প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে যেমন আমাদের জীবন সহজ হয়েছে, তেমনই বেড়েছে সাইবার জগতের ঝুঁকিও। অনেক সময় নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে বা মানুষ অনলাইন জালিয়াতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে তথ্য সুরক্ষিত রাখার জন্য Cyber Security বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বাড়ছে (Cyber Security Jobs)। ফলে এই পেশা এখন শুধু আকর্ষণীয়ই নয়। বরং ভবিষ্যতের জন্য […]

- Advertisement -

প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে যেমন আমাদের জীবন সহজ হয়েছে, তেমনই বেড়েছে সাইবার জগতের ঝুঁকিও। অনেক সময় নিজের অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাচ্ছে বা মানুষ অনলাইন জালিয়াতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে তথ্য সুরক্ষিত রাখার জন্য Cyber Security বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বাড়ছে (Cyber Security Jobs)। ফলে এই পেশা এখন শুধু আকর্ষণীয়ই নয়। বরং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারিয়ার অপশন হিসেবেও উঠে এসেছে। তবে এই ক্ষেত্রে কারা যোগ দিতে পারবেন। কী ধরনের পড়াশোনা বা দক্ষতা দরকার এবং কোথায় কী ধরনের চাকরির সুযোগ রয়েছে—এই সব বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

কারা হতে পারেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ?

সাইবার সিকিউরিটি ক্ষেত্রে কাজ করতে গেলে নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত Cyber Security, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ও নেটওয়ার্কিং কিংবা ডেটা অ্যানালিটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই ক্ষেত্রে কাজের সুযোগ পাওয়া যায়। তবে শুধু ডিগ্রি থাকলেই হবে না—প্রার্থীদের নেটওয়ার্ক ও ক্লাউড সিকিউরিটি, থ্রেট ইন্টেলিজেন্স এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। এই দক্ষতাগুলিই একজনকে দক্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলে এবং চাকরির বাজারে এগিয়ে রাখে।

বিশেষ শংসাপত্র থাকা চাই:

শুধু ডিগ্রি থাকলেই সাইবার সিকিউরিটি ক্ষেত্রে সফল হওয়া যায় না, পেশাদারভাবে কাজ করতে গেলে কিছু আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেশন থাকাও খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের শংসাপত্র থাকলে চাকরির ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার পাওয়া যায় এবং দক্ষতার প্রমাণও মেলে। যেমন— CompTIA Security+, Systems Security Certified Practitioner (SSCP), Certified Information Systems Security Professional (CISSP) এবং Certified Information Security Manager (CISM)—এই সার্টিফিকেশনগুলির মধ্যে যেকোনো একটি থাকলে নিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যায়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কোন বিভাগে কেমন চাকরি? (Cyber Security Jobs)

ডিগ্রি এবং প্রয়োজনীয় সার্টিফিকেশন অর্জনের পর সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি পেতে সাধারণত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হয়। শুরুতে অনেকেই সিকিউরিটি অপারেশন সেন্টার (SOC) ম্যানেজার, অ্যানালিস্ট, সিস্টেম সিকিউরিটি অফিসার বা জুনিয়র Cyber Security অ্যাসোসিয়েট হিসেবে কাজের সুযোগ পান। এরপর ধীরে ধীরে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যারিয়ার গ্রোথও হয়—তখন সিকিউরিটি অপারেশন অ্যানালিস্ট, এথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার বা সিকিউরিটি আর্কিটেক্টের মতো উচ্চপদেও কাজের সুযোগ মিলতে পারে।

--Advertisement--

বিভিন্ন সরকারি সংস্থার সাইবার সুরক্ষা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রক, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং-সহ ব্যাঙ্ক, রেল, তথ্যপ্রযুক্তি সংস্থায় সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের চাকরির সুযোগ দেওয়া হয়।

প্রাথমিক ভাবে নিযুক্তেরা প্রতি বছর চার থেকে আট লক্ষ টাকা বেতন পান। অভিজ্ঞতার নিরিখে পদোন্নতি হলে বার্ষিক বেতনক্রম ১৭ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

--Advertisement--
- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news