Homeচাকরি খবরগ্রাজুয়েট ও টেকনিশিয়ান শিক্ষানবিশ নিয়োগ, মাসিক স্টাইপেন্ড ₹১২,৩০০ পর্যন্ত

গ্রাজুয়েট ও টেকনিশিয়ান শিক্ষানবিশ নিয়োগ, মাসিক স্টাইপেন্ড ₹১২,৩০০ পর্যন্ত

চাকরিপ্রার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর! দেশের অন্যতম শীর্ষ সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা স্থায়ী ও সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক চমৎকার সুযোগ। প্রতিটি পদের বেতনও বেশ আকর্ষণীয়, যা চাকরিপ্রার্থীদের আগ্রহ আরও বাড়িয়েছে। তাই সময় নষ্ট না করে দেখে নিন আপনি এই পদের […]

- Advertisement -

চাকরিপ্রার্থীদের জন্য এসেছে দারুণ সুখবর! দেশের অন্যতম শীর্ষ সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা স্থায়ী ও সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক চমৎকার সুযোগ। প্রতিটি পদের বেতনও বেশ আকর্ষণীয়, যা চাকরিপ্রার্থীদের আগ্রহ আরও বাড়িয়েছে। তাই সময় নষ্ট না করে দেখে নিন আপনি এই পদের জন্য যোগ্য কিনা। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)
পদের নাম: শিক্ষানবিশ (Apprentice)

পদের ধরণ ও শাখা অনুযায়ী বিভাজন:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

🔹 গ্রাজুয়েট শিক্ষানবিশ:

--Advertisement--
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
  • মেকানিক্যাল
  • কম্পিউটার সায়েন্স

🔹 টেকনিশিয়ান শিক্ষানবিশ:

  • সিভিল
  • কম্পিউটার সায়েন্স
  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন
  • মেকানিক্যাল

মোট শূন্যপদ: ৫০টি

--Advertisement--
  • গ্রাজুয়েট শিক্ষানবিশ: ১০টি
  • টেকনিশিয়ান শিক্ষানবিশ: ৪০টি

বয়সসীমা:
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কে কোনও নির্দিষ্ট উল্লেখ করা হয়নি।

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের বি.টেক/বি.ই. বা ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট পদ অনুযায়ী যোগ্যতা থাকা বাধ্যতামূলক।

বেতনক্রম (Stipend):

  • গ্রাজুয়েট শিক্ষানবিশদের মাসিক ₹১২,৩০০
  • টেকনিশিয়ান শিক্ষানবিশদের মাসিক ₹১০,৯০০

আবেদন প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের নিজেদের আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —📧 training.pxe@gov.in

  • আবেদনকারীরা www.drdo.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবে।
  • আবেদনপত্র টাইপ করে পূরণ করতে হবে।
  • পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ফর্মে স্বাক্ষর করতে হবে।
  • প্রয়োজনীয় যোগ্যতার মার্কশিট এবং পিডিএফ ফর্ম্যাটে রিজার্ভেশন সার্টিফিকেট সহ পূরণ করে আবেদনপত্রের স্ক্যান কপি শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
  • প্রার্থীদের হাতে লেখা আবেদনপত্র বাতিল করা হবে।
  • আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৯.১০.২০২৫
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -