আমরা সোশ্যাল মিডিয়া বা টিভির মাধ্যমে ইডি-এর নাম কমবেশি সবাই শুনেছি। বড়সড় অর্থনৈতিক অপরাধের তদন্ত, বাজেয়াপ্ত টাকা-পয়সা উদ্ধারে এবং বড় আসামিকে আটক করার ক্ষেত্রে ইডি অফিসারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেরই এই কাজগুলো দেখে ইডি অফিসার হওয়ার ইচ্ছে জাগে। কিন্তু এর সঠিক পথ ও প্রক্রিয়া অনেকেরই জানা থাকে না। আজকের প্রতিবেদনে আমরা ইডি অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, পরীক্ষার ধাপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব।
কিভাবে ED অফিসার কিভাবে হওয়া যায়?
ED এর পুরো নাম হলো Enforcement Directorate বা বাংলায় বলা যায় ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বর্তমানে এই সংস্থাটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করছে। অফিসিয়ালি ED-এর প্রতিষ্ঠা হয় ১ মে, ১৯৫৬ সালে। যদি আপনার ভবিষ্যতের লক্ষ্য বা স্বপ্ন ইডি অফিসার হওয়া হয়। তাহলে এই প্রতিবেদনের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে আপনি সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং ধাপগুলো জানতে পারবেন।
ED-এর কাজ (Enforcement Directorate)
ভারত সরকারের অধীনে কাজ করা এই সংস্থা দেশের যে কোনো প্রান্তে টাকার অনিয়ম বা বড় অঙ্কের অর্থ পাচারের ঘটনা সামনে এলে তদন্তে নামে। ED অফিসারেরা অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি চালান এবং কালো টাকা বা অবৈধ সম্পদ উদ্ধার করেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এছাড়া, ভারতীয় নাগরিকদের দেশের বাইরে থাকা সম্পত্তি বা জমা কালো টাকার বিষয়েও ED-এর অফিসাররা নজর রাখেন। তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে:
১) টাকার লেনদেন বা হিসাব সংক্রান্ত কোনো অনিয়ম বা মিল না থাকলে তা খতিয়ে দেখা।
২) Foreign Exchange Management Act (FEMA) অনুযায়ী বৈদেশিক অর্থ বিনিময়ে নিয়ম লঙ্ঘন বা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখা।
ED-এর মুখ্য কার্যালয় দিল্লিতে অবস্থিত, এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর শাখা রয়েছে—যেমন কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই এবং চণ্ডীগড়।
কীভাবে ED অফিসার হওয়া যাবে?
ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীদের জন্য মূল পথগুলো হলো:
১) আগ্রহী প্রার্থীকে প্রথমে SSC CGL (Combined Graduate Level Exam) পরীক্ষায় অংশ নিতে হবে। এটি একটি কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা। যার মাধ্যমে প্রার্থী ED-এর মতো সংস্থায় নিয়োগের যোগ্যতা অর্জন করতে পারেন।
২) এছাড়া, কোনো কেন্দ্রীয় সরকারের Group-B (বি লেভেল) পদে কাজ করা কর্মীরা পদোন্নতির মাধ্যমে ED অফিসারের পদে আসতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে আগে থেকে কেন্দ্রীয় সরকারী পদে নিয়োগপ্রাপ্ত হতে হবে এবং সেখান থেকে উন্নীত হতে হবে।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা
ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা থাকতে হয়। প্রথমত, ইচ্ছুক প্রার্থীকে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি সম্পন্ন করতে হবে। এছাড়া, প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। পাশাপাশি, প্রার্থীর পার্সোনালিটি ও ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ—চালাক, ধূর্ত এবং মানুষের মন বোঝার ক্ষমতা থাকতে হবে।
প্রার্থীর বয়স
ED অফিসার পদের জন্য প্রার্থীর প্রাথমিক বয়সসীমা ২০ থেকে ২৭ বছর হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়—SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত ছাড় পেতে পারেন।
ED অফিসারের মাসিক বেতন
সরকারি নিয়ম অনুসারে প্রার্থী ED অফিসার পদে যোগদানের পর প্রাথমিকভাবে ৬০০০০ টাকা মাসিক বেতন হিসেবে পাবেন। তবে অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ডিএ এর হারে বেতন বৃদ্ধি পাবে।
