Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারEligibility Criteria for Railway Ticket Collector | ভারতীয় রেলে ট্রেনের টিটি কিভাবে হওয়া যায়

Eligibility Criteria for Railway Ticket Collector | ভারতীয় রেলে ট্রেনের টিটি কিভাবে হওয়া যায়

আমরা যারা নিত্যদিন লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করি, “TT” বা টিকিট কালেক্টরের সঙ্গে পরিচয় প্রায় সকলেরই রয়েছে। বিনা টিকিটে ভ্রমণ বা কোনো অনিয়ম হলেই সঙ্গে সঙ্গে জরিমানা! কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আসে, কীভাবে এই চাকরিটি পাওয়া যায়? কী পরীক্ষা দিতে হয়, যোগ্যতা কী লাগে, আর বেতনই বা কত? তাই আজকের এই প্রতিবেদনে সহজভাবে […]

- Advertisement -

আমরা যারা নিত্যদিন লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করি, “TT” বা টিকিট কালেক্টরের সঙ্গে পরিচয় প্রায় সকলেরই রয়েছে। বিনা টিকিটে ভ্রমণ বা কোনো অনিয়ম হলেই সঙ্গে সঙ্গে জরিমানা! কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আসে, কীভাবে এই চাকরিটি পাওয়া যায়? কী পরীক্ষা দিতে হয়, যোগ্যতা কী লাগে, আর বেতনই বা কত? তাই আজকের এই প্রতিবেদনে সহজভাবে জানিয়ে দেওয়া হবে, কীভাবে আপনি একজন টিকিট কালেক্টর (TT) হতে পারেন এবং এই চাকরি সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

ভারতীয় রেলে ট্রেনের টিটি কিভাবে হওয়া যায়

(TT) বা TTE – Travelling Ticket Examiner পদটি ভারতীয় রেলের অন্যতম জনপ্রিয় চাকরিগুলোর মধ্যে একটি। এই চাকরিটি যেমন সম্মানজনক, তেমনই স্থায়িত্ব ও সুযোগ-সুবিধার দিক থেকেও বেশ আকর্ষণীয়। তবে এই পদে চাকরি পেতে হলে প্রার্থীদের নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারি কর্মী হিসেবে বিভিন্ন ভাতা ও সুবিধাও পাওয়া যায়। তাই একজন সফল টিকিট কালেক্টর হতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কত, নিয়োগ প্রক্রিয়া কী—এই সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পুরো বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত জানা খুবই জরুরি।

Important Information About Railway Ticket Collector: রেলওয়ে টিকিট কালেক্টর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

নিয়োগের পদরেলওয়ে টিকিট কালেক্টর
প্রার্থীর বয়স১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে
পরীক্ষার্থীদের যোগ্যতা৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করে রাখতে হবে
প্রার্থীর মাসিক বেতনপ্রায় ৩৪,৮০০ টাকা, (গ্রেড পে ৪,৬০০)
[INR 21,700 to INR 69,100 প্রতিমাসে]
Eligibility Criteria for Railway Ticket Collector
ছবি: সংগৃহীত।

Eligibility Criteria for Railway Ticket Collector: প্রয়োজনীয় যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সাধারণত অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। তবে যারা উচ্চশিক্ষিত, তারাও এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়সসীমার দিক থেকে, জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন করার বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে নির্ধারিত। অন্যদিকে, অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর এবং তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন।

--Advertisement--

RRB TTE Recruitment Process: টিকিট কালেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া

আগেই বলেছি টিকিট কালেক্টর কবে আবেদন করলে প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে যাচাই করে তারপরেই নিয়োগ নেওয়া হবে। এই যাচাই করন পদ্ধতির মধ্যে তিন ধাপে মূলত প্রার্থীদের বাছাই করা হয়ে থাকে –

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল টেস্ট।
Eligibility Criteria for Railway Ticket Collector
ছবি: সংগৃহীত।

Railt TTE Exam Syllabus: টিকিট কালেক্টার পরীক্ষার সিলেবাস

রেলওয়ে টিকিট কালেক্টর (TT/TTE) পদের জন্য লিখিত পরীক্ষাটি মোট ১২০ নম্বরের হয়ে থাকে এবং পরীক্ষার নির্ধারিত সময় থাকে ৯০ মিনিট। এই পরীক্ষায় বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয়, যার মধ্যে General Awareness থেকে ২৫ নম্বর, General Intelligence and Reasoning থেকে ১৫ নম্বর, Arithmetic থেকে ২০ নম্বর, Technical Ability থেকে ৩০ নম্বর এবং General Science থেকে ৩০ নম্বর নির্ধারিত থাকে। অর্থাৎ, ভালোভাবে প্রস্তুতি নিতে হলে প্রার্থীদের প্রতিটি বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে।

--Advertisement--

রেলওয়ে টিকিট কালেক্টর হওয়ার সুবিধা!

আপনি যদি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয় একজন সফল রেলওয়ে টিকিট কালেক্টর হতে পারেন আপনার উচ্চ বেতনের পাশাপাশি বেশ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন যেমন-

  • Provident Fund (পিএফ)
  • Gratuity
  • Medical Facility: মেডিকেল ফেসিলিটি
  • Railway Pass: সারাভারতে বিনামূল্যে রেলের ভ্রমণ।

আরো বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট: https://indianrailways.gov.in/railwayboard/ ভিজিট করে নেবেন।

FAQs: ভারতীয় রেলে ট্রেনের টিটি কিভাবে হওয়া যায়

১. টিটিই (TTE) বা টিকিট কালেক্টর হতে কী যোগ্যতা লাগে?

ন্যূনতম মাধ্যমিক পাস এবং সাধারণত ৫০% নম্বর থাকা প্রয়োজন।

২. টিটিই পদের জন্য বয়সসীমা কত?

সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৭ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পান।

৩. টিটিই চাকরির জন্য কী পরীক্ষা দিতে হয়?

রেলওয়ের লিখিত পরীক্ষা দিতে হয়, যেখানে General Awareness, Reasoning, Arithmetic, Technical Ability ও General Science থেকে প্রশ্ন আসে।

৪. পরীক্ষার মোট নম্বর ও সময় কত?

মোট ১২০ নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে ৯০ মিনিট।

৫. টিটিই চাকরিতে কি সরকারি সুবিধা পাওয়া যায়?

হ্যাঁ, এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি হওয়ায় বেতন, ভাতা, পেনশনসহ নানা সুযোগ-সুবিধা পাওয়া যায়।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -