JKNews24 Disk: যে সমস্ত জরুরি পরিষেবা আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা দেয়, তার মধ্যে দমকল বিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ। কোথাও আগুন লাগলে বা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সবার আগে যে সাহসী মানুষগুলো নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন, তারাই দমকল কর্মী (Fire Department Job)। তাই তোমাদের মধ্যে যাদের দমকল বিভাগে চাকরি করার স্বপ্ন রয়েছে, তাদের জন্য এই প্রতিবেদনটি বিশেষভাবে উপযোগী। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব—দমকল বিভাগে কীভাবে চাকরি পাওয়া যায়, কোন কোন পরীক্ষা দিতে হয় এবং পুরো নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়।
Table of Contents
WB Fire Department Jobs: দমকল বিভাগে চাকরির সমস্ত তথ্য
কাজের ধরন ও দায়িত্ব অনুযায়ী দমকল বিভাগে একাধিক পদে চাকরির সুযোগ থাকে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন স্তরে নিয়োগ করা হয়। দমকল বিভাগের কয়েকটি জনপ্রিয় পদ হল—অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার, স্টেশন অফিসার, ফায়ার ফাইটার, ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার। প্রতিটি পদের আলাদা দায়িত্ব ও নিয়োগ প্রক্রিয়া রয়েছে, তাই আবেদন করার আগে নির্দিষ্ট পদের যোগ্যতা ও শর্তাবলি ভালোভাবে জেনে নেওয়া জরুরি।
দমকল বিভাগে চাকরি যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: দমকল বিভাগে চাকরির জন্য সাধারণত প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ হতে হয়। তবে সব পদে একই যোগ্যতা প্রযোজ্য নয়। কিছু উচ্চপদস্থ পদ, যেমন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার স্তরের ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকা বাধ্যতামূলক।
বয়স সীমা: দমকল বিভাগের এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে সাধারণ বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী অনগ্রসর শ্রেণী (OBC) এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় দেওয়া হয়ে থাকে।
শারীরিক যোগ্যতা: দমকল বিভাগে চাকরি করতে গেলে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নয়, নির্দিষ্ট শারীরিক মানদণ্ডও পূরণ করতে হয়। এই ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য শারীরিক যোগ্যতার নিয়ম আলাদা হতে পারে। উচ্চতা, ওজন, বুকের মাপ (ছেলেদের ক্ষেত্রে), দৌড় ও অন্যান্য ফিজিক্যাল টেস্টের নির্দিষ্ট মানদণ্ড থাকে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
- পুরুষদের উচ্চতা ন্যূনতম ১৬৫ সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের উচ্চতা ন্যূনতম ১৫৮ সেন্টিমিটার হতে হবে
- এছাড়াও শারীরিক যোগ্যতার পরীক্ষার সময় আবেদনকারীর ওজন, দৃষ্টি শক্তি আরও অন্যান্য শারীর স্বাস্থ্য ঠিকঠাক কিনা দেখে নিয়োগ করা হয়ে থাকে।
দমকল বিভাগে কীভাবে চাকরি পাওয়া যায়?
পশ্চিমবঙ্গের West Bengal Fire & Emergency Services দমকল বিভাগে নিয়োগ প্রক্রিয়া সাধারণত West Bengal Public Service Commission (WBPSC)-এর মাধ্যমে সম্পন্ন হয়। নিয়োগের প্রথম ধাপে প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Test), মেডিকেল টেস্ট এবং শেষে ইন্টারভিউ নেওয়া হয়। সমস্ত ধাপ সফলভাবে পার করলেই চূড়ান্তভাবে দমকল বিভাগে প্রার্থী নিয়োগ করা হয়।
দমকল বিভাগে চাকরির মাসিক বেতন
বেতনের প্রসঙ্গে জানিয়ে রাখি, দমকল বিভাগে যোগ দেওয়ার পর শুরুতেই প্রার্থীরা প্রায় ২৫ হাজার টাকার কাছাকাছি মাসিক বেতন পেতে পারেন। তবে পদ অনুযায়ী এই বেতনের পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে। মূল বেতনের পাশাপাশি DA, TA এবং হাউস রেন্ট অ্যালাউন্স (HRA)-সহ অন্যান্য ভাতাও দেওয়া হয়। সময়ের সঙ্গে অভিজ্ঞতা ও পদোন্নতি বাড়লে বেতনও ধীরে ধীরে বৃদ্ধি পায়।
| পশ্চিমবঙ্গ Fire & Emergency Service এর অফিসিয়াল ওয়েবসাইট | https://wbfes.gov.in/ |
| পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | https://psc.wb.gov.in/ |
