সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / ঘিবলি আর্ট ম্যাজিক আনলকড: ঘিবলি-স্টাইলের এআই ছবি কীভাবে তৈরি করবেন ? 

ঘিবলি আর্ট ম্যাজিক আনলকড: ঘিবলি-স্টাইলের এআই ছবি কীভাবে তৈরি করবেন ?

Author Rohan Khan
Published: March 30, 2025 1:39 AM
Follow Us:
Google News icon
ঘিবলি-স্টাইলের এআই ছবি
---Advertisement---

আপনি কি কখনো কল্পনা করেছেন, যদি কোনো স্টুডিও ঘিবলি মুভির চরিত্র হয়ে যেতেন? সেই স্বপ্ন এখন আর শুধু কল্পনা নয়—এআই-এর মাধ্যমে বাস্তবেই সম্ভব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ঘিবলি স্টাইলের এআই জেনারেটেড ছবি। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর মতো জনপ্রিয় ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সাররাও এই ম্যাজিক্যাল ট্রেন্ডে মেতে উঠেছেন।

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা আছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এ ছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

ঘিবলি-স্টাইলের এআই ছবি তৈরি করতে চান?

এখন ChatGPT বিনামূল্যে এই ফিচার চালু করেছে, যা আগে শুধুমাত্র পেইড ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। এর মাধ্যমে আপনার যেকোনো ছবিকে স্টুডিও ঘিবলির স্বপ্নময় অ্যানিমেশন স্টাইলে রূপান্তর করা সম্ভব!এই ফিচারটি আপনার ছবিকে আরও আকর্ষণীয়, উষ্ণ ও ম্যাজিক্যাল করে তুলবে—একদম যেন কোনো এনিমেটেড ফিল্মের দৃশ্য! সারা বিশ্বের মানুষ এখন এই এআই ম্যাজিক ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়ায় ঘিবলি-স্টাইলের সুন্দর ছবি শেয়ার করছে। আপনিও যদি নিজের ঘিবলি-স্টাইলের ছবি তৈরি করতে চান, তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটি ব্যবহার করবেন!

ওপেনএআইয়ের ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে এ ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।

---Advertisement---

ওপেনএআইয়ের নতুন জিপিটি-৪ও ইমেজ জেনারেশন টুল

1️⃣ প্রথমে GPT-4o টুল অ্যাক্সেস করতে হবে।
2️⃣ এই ফিচারটি কেবলমাত্র ওপেনএআই চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে পাওয়া যাচ্ছে।
3️⃣ যে ছবিটিকে ঘিবলি স্টাইলে রূপান্তর করতে চান, সেটি টুলে আপলোড করুন।
4️⃣ এরপর টেক্সট বক্সে লিখুন – “ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইলে তৈরি করো।”
5️⃣ মাত্র কয়েক সেকেন্ডেই এআই ম্যাজিক দেখিয়ে দেবে, আর তৈরি হবে দারুণ এক ঘিবলি-স্টাইল ইমেজ!
6️⃣ একবার ইমেজ তৈরি হয়ে গেলে, সহজেই সেটি সেভ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।

---Advertisement---
---Advertisement---

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

---Advertisement---