Homeপড়াশোনা খবরস্কলারশিপHDFC Scholarship 2025: এইচডিএফসি দিচ্ছে ₹১৫,০০০ স্কলারশিপ

HDFC Scholarship 2025: এইচডিএফসি দিচ্ছে ₹১৫,০০০ স্কলারশিপ

HDFC Scholarship 2025: এইচডিএফসি ব্যাঙ্ক দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এনেছে এক মানবিক উদ্যোগ — পরিবর্তন স্কলারশিপ (HDFC Parivartan Scholarship)। যারা আর্থিক দিক থেকে পিছিয়ে থেকেও পড়াশোনায় এগিয়ে যেতে চায়, তাদের জন্য এই স্কলারশিপ একটি বড় সুযোগ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজের যেকোনো স্নাতক কোর্স, এমনকি পেশাগত কোর্সে (যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট ইত্যাদি) পড়া ছাত্রছাত্রীরাও এর জন্য আবেদন […]

- Advertisement -

HDFC Scholarship 2025: এইচডিএফসি ব্যাঙ্ক দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এনেছে এক মানবিক উদ্যোগ — পরিবর্তন স্কলারশিপ (HDFC Parivartan Scholarship)। যারা আর্থিক দিক থেকে পিছিয়ে থেকেও পড়াশোনায় এগিয়ে যেতে চায়, তাদের জন্য এই স্কলারশিপ একটি বড় সুযোগ। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজের যেকোনো স্নাতক কোর্স, এমনকি পেশাগত কোর্সে (যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট ইত্যাদি) পড়া ছাত্রছাত্রীরাও এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া একেবারে সহজ — কীভাবে আবেদন করবেন, কত টাকা স্কলারশিপ পাবেন, আর কী কী ডকুমেন্টস লাগবে — সব জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

HDFC Scholarship 2025: এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ 2025-26

ভারতের অন্যতম জনপ্রিয় বেসরকারি ব্যাংকগুলির মধ্যে একটি হল HDFC ব্যাঙ্ক। শুধু সেভিংস অ্যাকাউন্ট বা লোন নয়, বাণিজ্যিক ব্যাংকিং, স্টক ব্রোকিং, মিউচুয়াল ফান্ড, জীবন ও সাধারণ বীমা, এমনকি বিনিয়োগ ব্যাংকিং— সব ক্ষেত্রেই এই ব্যাংক তার সেবার মান ও বিশ্বাসযোগ্যতার জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছে। আর এখন, সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের জায়গা থেকে, HDFC ব্যাঙ্ক দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে শুরু করেছে স্কলারশিপ প্রোগ্রাম

HS Exam HS পরীক্ষার নতুন নিয়ম ২০২৫, পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ!

HS Exam: HS পরীক্ষার নতুন নিয়ম ২০২৫, পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আবেদনকারীর যোগ‍্যতা (Eligibility Criteria)

এই স্কলারশিপে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পাঠরত পড়ুয়ারা, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাশাপাশি আইটিআই, ডিপ্লোমা এবং পলিটেকনিক ছাত্র-ছাত্রীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

--Advertisement--
  • আবেদনের জন‍্য প্রার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় সর্বনিম্ন ৫৫% নম্বর পেতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষের নিচে হতে হবে

বৃত্তির পরিমান (Scholarship Amount)

কোর্সটাকার পরিমাণ
প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী অবধিবার্ষিক ₹১৫,০০০ টাকা
সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী অবধিবার্ষিক ₹১৮,০০০ টাকা
আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক কোর্সবার্ষিক ₹১৮,০০০ টাকা
সাধারণ স্নাতক স্তরের কোর্সবার্ষিক ₹৩০,০০০ টাকা
পেশাদারী স্নাতক কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং)বার্ষিক ₹৫০,০০০ টাকা
সাধারণ স্নাতকোত্তর কোর্সবার্ষিক ₹৩৫,০০০ টাকা
পেশাদারী স্নাতকোত্তর কোর্সবার্ষিক ₹৭৫,০০০ টাকা

আবেদনের পদ্ধতি

(১) প্রথমে আবেদনকারীকে Buddy4study এর অফিসিয়াল সাইটে রেজিস্টারড আইডি দিয়ে প্রবেশ করতে হবে। রেজিস্ট্রেশন না করা থাকলে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন

(২) এরপর HDFC bank scholarship এ ক্লিক করে আবেদন শুরু করুন। প্রয়োজনীয় তথ‍্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন ও গুরুত্বপূর্ণ তথ‍্যাদি আপলোড করুন। এরপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন।

--Advertisement--

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথি

১. পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট – আপনার শেষ দেওয়া পরীক্ষার ফলাফল জানাতে হবে।
২. জাতীয় পরিচয়পত্র – ভোটার কার্ড বা আধার কার্ড যেকোনো একটি লাগবে।
৩. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ – আপনি বর্তমানে যে প্রতিষ্ঠানে পড়ছেন, সেখানে ভর্তি হওয়ার রসিদ।
৪. পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র – পরিবারের বার্ষিক আয় কত, তা বোঝাতে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে।
৫. ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি – যে অ্যাকাউন্টে টাকা জমা হবে, তার প্রথম পাতার কপি লাগবে।
৬. পাসপোর্ট সাইজের ছবি – আবেদনকারীর সদ্য তোলা একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে।

গুরুত্বপূর্ণ তথ্যতারিখ / লিংক
Last date of application09/09/2025
(4th September)
অফিসিয়াল ওয়েবসাইটwww.hdfcbankecss.com
স্কলারশিপ আবেদনের সরাসরি লিংক
(Buddy4Study)
Apply Now →

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -