Homeপশ্চিমবঙ্গআবহাওয়াহালকা নামবে পারদ! দক্ষিণবঙ্গে শীত নয়, কুয়াশাতেই শুরু দিন—আগামীকালের আবহাওয়া

হালকা নামবে পারদ! দক্ষিণবঙ্গে শীত নয়, কুয়াশাতেই শুরু দিন—আগামীকালের আবহাওয়া

JKNews24 Disk: জানুয়ারি মাস এখনও পুরো শেষ হয়নি, কিন্তু তার আগেই যেন শীত একেবারে উধাও। আবহাওয়াবিদরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সরস্বতী পুজোর পরেই রাজ্যজুড়ে হালকা গরমের প্রভাব পড়তে শুরু করবে, আর ঠিক সেটাই এখন চোখে পড়ছে। সকাল-সন্ধ্যায় শীতের যে হালকা আমেজ ছিল, সেটাও অনেকটাই কমে গেছে, সঙ্গে বেড়েছে শুষ্ক আবহাওয়ার দাপট। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি দেখে স্পষ্ট, […]

- Advertisement -

JKNews24 Disk: জানুয়ারি মাস এখনও পুরো শেষ হয়নি, কিন্তু তার আগেই যেন শীত একেবারে উধাও। আবহাওয়াবিদরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সরস্বতী পুজোর পরেই রাজ্যজুড়ে হালকা গরমের প্রভাব পড়তে শুরু করবে, আর ঠিক সেটাই এখন চোখে পড়ছে। সকাল-সন্ধ্যায় শীতের যে হালকা আমেজ ছিল, সেটাও অনেকটাই কমে গেছে, সঙ্গে বেড়েছে শুষ্ক আবহাওয়ার দাপট। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি দেখে স্পষ্ট, আপাতত ঠান্ডার কোনও কামব্যাকের সম্ভাবনা নেই বললেই চলে।

হাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরে শীতের দাপট এতটাই বেশি ছিল যে সবাই প্রায় কাঁপতে কাঁপতে দিন কাটিয়েছেন, কিন্তু জানুয়ারি শুরু হতেই আবহাওয়ার হঠাৎ এই বড় বদলে অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের মূল কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে শীত কার্যত উধাও হয়ে গিয়েছে এবং দুই বঙ্গেই বেড়েছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডা টের পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা দ্রুত কমে যাচ্ছে, আবহাওয়া হয়ে উঠছে শুষ্ক ও তুলনামূলক উষ্ণ। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। সব মিলিয়ে আগামীকালও রাজ্যজুড়ে শীতের জোরালো প্রত্যাবর্তনের আশা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। পশ্চিমী জেলাগুলিতেও এমনই থাকবে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে ঠিকই, তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশা সম্ভাবনাও দেখা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই শীতল আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনাও নেই। শেষ আপডেট অনুযায়ী, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর উত্তরবঙ্গের উঁচু দিকের জেলাগুলিতে তা থাকবে প্রায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, ফলে ভোর ও রাতের দিকে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

--Advertisement--
- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news