Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারPolice Constable | পুলিশ কনস্টেবল কীভাবে হওয়া যায়?

Police Constable | পুলিশ কনস্টেবল কীভাবে হওয়া যায়?

পুলিশে চাকরি করা অনেক তরুণ-তরুণীরই স্বপ্ন, আর সেই ক্ষেত্রেই পুলিশ কনস্টেবল পদটি অন্যতম সম্মানজনক একটি কেরিয়ার হিসেবে ধরা হয়। তাই তুমি যদি জানতে চাও কীভাবে পুলিশ কনস্টেবল হওয়া যায় (Police Constable)। তাহলে এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় তুলে ধরব শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক, বেতন কাঠামো, নিয়োগের সময়, আবেদন পদ্ধতি থেকে শুরু করে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া। […]

- Advertisement -

পুলিশে চাকরি করা অনেক তরুণ-তরুণীরই স্বপ্ন, আর সেই ক্ষেত্রেই পুলিশ কনস্টেবল পদটি অন্যতম সম্মানজনক একটি কেরিয়ার হিসেবে ধরা হয়। তাই তুমি যদি জানতে চাও কীভাবে পুলিশ কনস্টেবল হওয়া যায় (Police Constable)। তাহলে এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় তুলে ধরব শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক, বেতন কাঠামো, নিয়োগের সময়, আবেদন পদ্ধতি থেকে শুরু করে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া।

পুলিশ কনস্টেবল কীভাবে হওয়া যায়?(Police Constable)

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে চাহিদা বরাবরই অনেক বেশি। তাই প্রতিবছর লক্ষ লক্ষ ছেলে-মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু শেষ পর্যন্ত সফল হন খুব কম সংখ্যক প্রার্থী। কারণ পুলিশ কনস্টেবল হওয়া কোনো একদিনের ব্যাপার নয়। এর জন্য নিয়মিত শারীরিক পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং ধৈর্য অত্যন্ত জরুরি। প্রথমেই নিজেকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ও সক্ষম করে তুলতে হবে। এরপর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবেদন করতে হবে। তারপর ধাপে ধাপে লিখিত পরীক্ষা ও শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET/PMT) দিতে হবে। আর এই সমস্ত ধাপ সফলভাবে পেরোতে পারলেই একজন প্রার্থী পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পাওয়ার সুযোগ দেয়া হয়।

পুলিশ কনস্টেবল যোগ্যতা 2026

পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে গেলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা অত্যন্ত জরুরি—শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাধারণত যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ২০ বছরের মধ্যে নির্ধারিত থাকে (বিজ্ঞপ্তি অনুযায়ী)। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকেন। পাশাপাশি শারীরিক যোগ্যতাও এখানে খুবই গুরুত্বপূর্ণ—পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হওয়া দরকার (কিছু ক্ষেত্রে ছাড় থাকে)। পুরুষদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও ফুলিয়ে ৩৩ ইঞ্চি, ওজন পুরুষদের জন্য প্রায় ৫৬ কেজি এবং মহিলাদের জন্য ৪৮ কেজি হওয়া উচিত। আর দৃষ্টিশক্তি অবশ্যই স্বাভাবিক (৬/৬) থাকতে হবে। এই সমস্ত যোগ্যতা পূরণ করলেই তুমি কনস্টেবল পদের জন্য আবেদন করার সুযোগ পাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

পুলিশ কনস্টেবল বেতন

পশ্চিমবঙ্গ পুলিশে একজন কন্সটেবলের বেসিক পে সাধারণত ২২,৭০০ টাকা হয়। এর সঙ্গে ডিএ, এইচ আর এ, মেডিক্যাল ইত্যাদি মিলিয়ে গ্রস স্যালারি প্রায় ৩০,০০০ টাকা হয়।

--Advertisement--

আবেদন প্রক্রিয়ায়

  • প্রথমেই আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট www.prb.wb.gov.in বা wbpolice.gov.in এ যেতে হবে।
  • নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্মতারিখ ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এরপর ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
  • পরবর্তীতে এসে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন পাসপোর্ট সাইজ ছবি এবং নিজের সই স্ক্যান করে আপলোড করতে হবে।
  • তারপর নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে অ্যাপ্লিকেশন একবার রিভিউ করে নিয়ে সাবমিট করে ফেলতে হবে।

পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত নিয়োগ

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীর স্থায়ী ঠিকানায় গোয়েন্দা শাখা (SB) থেকে ভেরিফিকেশন করা হয়। যেখানে প্রার্থীর চরিত্র, অতীত রেকর্ড এবং কোনো ফৌজদারি মামলা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য খতিয়ে দেখা হয়। সবকিছু ঠিকঠাক থাকলে প্রার্থীকে চূড়ান্তভাবে ট্রেনিংয়ের জন্য নির্বাচিত করা হয়। এবং সফলভাবে প্রায় ৬ মাসের প্রশিক্ষণ সম্পন্ন করার পরই তিনি পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন।

পুলিশ হতে গেলে কী কী যোগ্যতা লাগে?

পশ্চিমবঙ্গে পুলিশে চাকরি করতে চাইলে কনস্টেবল পদের জন্য ন্যূনতম মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ এবং সাব-ইন্সপেক্টর (SI) পদের জন্য স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক

--Advertisement--

একজন পুলিশ কনস্টেবলের কাজ কী?

পুলিশ কনস্টেবল হলেন আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক স্তরের সদস্য। যাদের প্রধান কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধ প্রতিরোধ করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ করা।

২৭ বছর বয়সে কি পুলিশে যাওয়া যাবে?

সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য বয়সসীমা ১৯ – ২৫ বছর এবং এসসি, এসটি, ক্যাট – ০১ ও ওবিসি প্রার্থীদের জন্য বয়সসীমা ১৯ – ২৭ বছর হতে হবে ।

পুলিশের ওসি হওয়া যায় কিভাবে?

স্নাতক সম্পন্ন করার পর পুলিশ অফিসার হওয়ার জন্য প্রার্থীদের দেশের বিভিন্ন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সিএসই (সিভিল সার্ভিস পরীক্ষা) বা এসএসসি পরীক্ষার মতো বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -