Homeপড়াশোনা খবরসরকারি কেরিয়ারHow to become Bank Manager | ব্যাংক ম্যানেজার কাজ কি? কিভাবে হওয়া যায় সম্পূর্ণ গাইড

How to become Bank Manager | ব্যাংক ম্যানেজার কাজ কি? কিভাবে হওয়া যায় সম্পূর্ণ গাইড

বর্তমান সময়ে ব্যাঙ্কিং পেশা আর্থিক এবং সামাজিক—দুই দিক থেকেই অত্যন্ত সম্মানজনক। অনেক ছাত্রছাত্রীরই স্বপ্ন থাকে একটি ব্যাঙ্কের অফিসে বসে দায়িত্বপূর্ণ পদে কাজ করার। আর সেই পদগুলোর মধ্যে অন্যতম হল ব্যাঙ্ক ম্যানেজার। তবে এই লক্ষ্য অর্জন করতে গেলে সঠিক প্রস্তুতি, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং পরিষ্কার দিশা জানা খুবই জরুরি। তাই আজ আমরা সহজভাবে আলোচনা করব, কীভাবে […]

- Advertisement -

এক নজরে [show]

বর্তমান সময়ে ব্যাঙ্কিং পেশা আর্থিক এবং সামাজিক—দুই দিক থেকেই অত্যন্ত সম্মানজনক। অনেক ছাত্রছাত্রীরই স্বপ্ন থাকে একটি ব্যাঙ্কের অফিসে বসে দায়িত্বপূর্ণ পদে কাজ করার। আর সেই পদগুলোর মধ্যে অন্যতম হল ব্যাঙ্ক ম্যানেজার। তবে এই লক্ষ্য অর্জন করতে গেলে সঠিক প্রস্তুতি, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং পরিষ্কার দিশা জানা খুবই জরুরি। তাই আজ আমরা সহজভাবে আলোচনা করব, কীভাবে তুমি সরকারি ও বেসরকারি—দুই ক্ষেত্রেই একজন সফল ব্যাঙ্ক ম্যানেজার হতে পারো। এই বিষয়টি নিয়ে অনেকেরই কিছু ধারণা থাকলেও, সম্পূর্ণ গাইডলাইন অনেকেরই জানা নেই, তাই শেষ পর্যন্ত পড়লে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

ব্যাংক ম্যানেজার কাজ কি? কিভাবে হওয়া যায় সম্পূর্ণ গাইড

ব্যাঙ্ক ম্যানেজার পদটি ব্যাঙ্কের অন্যান্য কর্মীদের তুলনায় অনেকটাই উচ্চপদস্থ এবং দায়িত্বপূর্ণ। একটি ব্যাঙ্কের শাখার সামগ্রিক পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত একজন ম্যানেজারের হাতেই থাকে। শুধুমাত্র সরকারি ব্যাঙ্ক নয়, বেসরকারি ব্যাঙ্কিং ক্ষেত্রেও এই পদের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন ব্যাঙ্ক ম্যানেজার মূলত একটি শাখার নেতৃত্ব দেন এবং সেখানে কর্মরত সমস্ত কর্মীদের কাজের তদারকি করেন। পাশাপাশি তিনি কর্মচারীদের নির্দেশ প্রদান, গ্রাহকদের সঠিক পরিষেবা নিশ্চিত করা, ঋণ অনুমোদন, বিনিয়োগ ও ফিক্সড ডিপোজিট সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া এবং শাখার দৈনন্দিন আর্থিক লেনদেন ও হিসাব নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Bank Manager Eligibility Criteria : ব্যাঙ্ক ম্যানেজার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্রাজুয়েশন ডিগ্রির বৈধ সার্টিফিকেট রাখতে হবে। ইংরেজি নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা ব্যাংকের অধিকাংশ কাজই ইংলিশ হয়ে থাকে। উচ্চমাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করলে তারা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

বয়সের সীমা – এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৬০ বছরের নিচে হতে হবে।

--Advertisement--

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় (Recognized University) থেকে স্নাতক (Graduation) পাশ।
  • বিশেষত Commerce, Finance, Business Administration, Economics ইত্যাদি বিষয়ের ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
  • কম্পিউটারে কাজ করার দক্ষতা ও ইংরেজি ভাষায় কমিউনিকেশন ও রাইটিং স্কিল থাকা আবশ্যক।

অতিরিক্ত যোগ্যতা (Optional but Helpful): MBA (Master of Business Administration) ডিগ্রি থাকলে পদোন্নতির সুযোগ বেশিযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় (Recognized University) থেকে স্নাতক (Graduation) পাশ।

ব্যাংক ম্যানেজারের নিয়োগের প্রক্রিয়া

সাধারণত সরকারি এবং বেসরকারি—উভয় ধরনের ব্যাঙ্কেই ব্যাঙ্ক ম্যানেজার পদে সরাসরি নিয়োগ না হয়ে পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে পদোন্নতি হয়। তাই কীভাবে এই দুই ক্ষেত্রেই ম্যানেজার হওয়া যায়, সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি ব্যাঙ্কের ক্ষেত্রে প্রথমে প্রার্থীকে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রোবেশনারি অফিসার (PO) বা ক্লার্ক পদে যোগ দিতে হয়। তারপর অভিজ্ঞতা ও পদোন্নতির মাধ্যমে ধীরে ধীরে ম্যানেজার পদে পৌঁছানো যায়। অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কে সরাসরি বা ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে অফিসার পদে চাকরি পেয়ে। কাজের দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ম্যানেজার পদে উন্নতি করা যায়।

--Advertisement--

সরকারি ব্যাংক (Govt Banks)

সরকারি ব্যাঙ্কে ম্যানেজার হওয়ার জন্য মূলত সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। যা পরিচালনা করে Institute of Banking Personnel Selection (IBPS)। পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মেরিট লিস্টের ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। এই ক্ষেত্রে জনপ্রিয় কিছু পরীক্ষা হল—IBPS PO, State Bank of India (SBI) PO এবং Reserve Bank of India গ্রেড বি অফিসার।

এই নিয়োগ প্রক্রিয়াটি সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে উত্তীর্ণ হলে প্রার্থীরা পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পান। এরপর আসে মেইন পরীক্ষা, যা তুলনামূলকভাবে কঠিন এবং এই পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। সবশেষে ইন্টারভিউ পর্বে প্রার্থীদের ব্যাঙ্কিং সংক্রান্ত জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও ব্যক্তিত্ব যাচাই করা হয়। এই তিনটি ধাপ সফলভাবে পার করলেই সরকারি ব্যাঙ্কে অফিসার পদে যোগদান করা যায়, এবং পরবর্তীতে অভিজ্ঞতা ও পদোন্নতির মাধ্যমে ব্যাঙ্ক ম্যানেজার হওয়া সম্ভব।

বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে (Private Banks)

বেসরকারি ব্যাঙ্কে ব্যাঙ্ক ম্যানেজার হওয়ার প্রক্রিয়াটি সরকারি ব্যাঙ্কের তুলনায় কিছুটা আলাদা। এখানে সাধারণত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যাঙ্কে আবেদন করতে হয়। অনেক ক্ষেত্রে সরাসরি হেড অফিসে গিয়ে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকে এবং সেই ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতেই নিয়োগ করা হয়।

ভারতের জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক যেমন HDFC Bank, ICICI Bank এবং Axis Bank-এ বিভিন্ন উপায়ে নিয়োগ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ক্যাম্পাস রিক্রুটমেন্ট, যেখানে কলেজ থেকেই চাকরির সুযোগ পাওয়া যায়। এছাড়াও সরাসরি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যায় বা চাকরির পোর্টাল যেমন Naukri এবং LinkedIn-এর মাধ্যমে আবেদন করা যায়। দক্ষতা, অভিজ্ঞতা ও পারফরম্যান্সের ভিত্তিতে ধাপে ধাপে প্রমোশন পেয়ে ব্যাঙ্ক ম্যানেজার পদে পৌঁছানো সম্ভব।

বেতন ও সুযোগ-সুবিধা (Salary & Benefits)

সরকারি: একজন ব্যাংক ম্যানেজারের গড় বেতন (Average Salary): ₹60,000 – ₹1,00,000 প্রতি মাসে (Per Month) সাথে থাকে ডিএ (Dearness Allowance), এইচআরএ (HRA), পিএফ (Provident Fund), মেডিকেল সুবিধা (Medical Benefits), ও লিভ ট্র্যাভেল এলাওয়েন্স (Leave Travel Allowance)।

বেসরকারি: বেতন কিছুটা কম বা বেশি হতে পারে ব্যাঙ্ক ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে (₹40,000 – ₹90,000 প্রতি মাসে), ইনসেন্টিভ (Incentives), পারফরমেন্স বোনাস (Performance Bonus), ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকে।

IBPS PO অফিসিয়াল ওয়েবসাইটwww.ibps.in
SBI PO রিক্রুটমেন্ট ওয়েবসাইটSBI PO
সরকারি কেরিয়ারLink

FAQs: How to become Bank Manager

১. ব্যাংক ম্যানেজার হতে গেলে কী পড়াশোনা করতে হয়?

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) পাশ করতে হবে। তবে কমার্স, ফিন্যান্স বা ইকোনমিক্স বিষয় থাকলে সুবিধা বেশি হয়।

২. ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট পরীক্ষা আছে?

সরকারি ব্যাঙ্কে IBPS PO, SBI PO বা RBI Grade B পরীক্ষার মাধ্যমে প্রবেশ করতে হয়। বেসরকারি ব্যাঙ্কে ইন্টারভিউ ও সরাসরি নিয়োগ হয়।

৩. সরাসরি কি ব্যাংক ম্যানেজার হওয়া যায়?

সাধারণত না। প্রথমে অফিসার বা PO পদে যোগ দিয়ে পরে অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে ম্যানেজার হওয়া যায়।

৪. ব্যাংক ম্যানেজারের বেতন কত হয়?

প্রথম দিকে সরকারি ব্যাঙ্কে প্রায় ৪০,০০০–৬০,০০০ টাকা মাসিক বেতন হয়, যা অভিজ্ঞতার সাথে বাড়তে থাকে। বেসরকারি ব্যাঙ্কে বেতন আরও বেশি হতে পারে।

৫. ব্যাংক ম্যানেজারের কাজ কী?

ব্যাঙ্ক শাখার সমস্ত কাজ পরিচালনা করা, কর্মীদের তত্ত্বাবধান, গ্রাহক পরিষেবা নিশ্চিত করা, ঋণ অনুমোদন এবং আর্থিক হিসাব নিয়ন্ত্রণ করা।

৬. ব্যাংক ম্যানেজার হতে বয়স কত লাগবে?

সাধারণত ২১ বছর বা তার বেশি বয়স হতে হয়। সর্বোচ্চ বয়স পরীক্ষার নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়।

৭. কমার্স না পড়লেও কি ব্যাংক ম্যানেজার হওয়া যায়?

হ্যাঁ, যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন থাকলেই আবেদন করা যায়। তবে কমার্স ব্যাকগ্রাউন্ড থাকলে বাড়তি সুবিধা মেলে।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -