এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই খবরটা বেশ গুরুত্বপূর্ণ। West Bengal Board of Secondary Education আগেই জানিয়ে দিয়েছে যে ২০২৬ সালের মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে আগামী ৮ মে। তাই এখন অনেকেরই মনে প্রশ্ন—কীভাবে রেজাল্ট চেক করবেন, আর কোথায় সবার আগে ফল দেখা যাবে? এই প্রতিবেদনে সহজভাবে সেই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই নিজের রেজাল্ট দ্রুত দেখে নিতে পারেন।
মাধ্যমিক রেজাল্ট ২০২৬
| পরীক্ষার নাম | মাধ্যমিক বা Secondary Examination |
| বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। |
| পরীক্ষার তারিখ | ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬। |
| রেজাল্ট প্রকাশের তারিখ | ৮ মে ২০২৬। |
| রেজাল্ট দেখার সাইট | নীচে দেওয়া হল। |
অনলাইনে মাধ্যমিক রেজাল্ট চেক?
প্রতিবছর মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন আগে অনলাইনে রেজাল্ট আপলোড করা হয়। সকাল ৯ টা থেকে সাংবাদিক সম্মেলনে পর্ষদ আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করে। তারপর ৯ঃ৪৫ থেকে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট অনলাইনে চেক করতে পারে। এবারেও একই নিয়ম মেনে রেজাল্ট প্রকাশ করা হবে। কোন সাইটে নিজের রেজাল্ট সবার আগে দেখতে পাবে? কিভাবে দেখবে? প্রতিটি ধাপ এক নজরে নিচে দেখে নাও।
নিজের মোবাইলে কীভাবে রেজাল্ট চেক করবেন?
স্টেপ ১: প্রথমে পর্ষদ অনুমোদিত রেজাল্ট পোর্টাল wbbse.wb.gov.in প্রবেশ করো।
স্টেপ ২: হোমপেজে থাকা “Madhyamik Pariksha (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করো।
স্টেপ ৩: নিজের রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে লিখে দাও।
স্টেপ ৪: এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে তোমার ডিজিটাল মার্কশিট দেখা যাবে।
স্টেপ ৫: ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড করে রাখো বা প্রিন্ট আউট নিয়ে রাখাই ভালো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এস এম এস করে বোর্ড রেজাল্ট চেক?
ইন্টারনেট ছাড়াও এসএমএস (SMS) মাধ্যমেও রেজাল্ট দেখার সুবিধা রয়েছে। এজন্য টাইপ করুন WB10 <স্পেস> আপনার রোল নম্বর এবং মেসেজটি পাঠিয়ে দিন 5676750 অথবা 56263 এই নম্বরে।
