Homeচাকরি খবরICSI-তে চাকরির সুযোগ! কলকাতা-সহ তিন শহরে কর্মী নিয়োগ

ICSI-তে চাকরির সুযোগ! কলকাতা-সহ তিন শহরে কর্মী নিয়োগ

JKNews24 Disk: দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (ICSI)-এর তরফে কর্মসংস্থানের বড় সুযোগের ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কলকাতা, মুম্বই অথবা চেন্নাই—এই তিন শহরের যেকোনও একটিতে কাজ করতে হতে পারে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলি মেনে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সরকারি […]

- Advertisement -

JKNews24 Disk: দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (ICSI)-এর তরফে কর্মসংস্থানের বড় সুযোগের ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কলকাতা, মুম্বই অথবা চেন্নাই—এই তিন শহরের যেকোনও একটিতে কাজ করতে হতে পারে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলি মেনে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সরকারি স্বীকৃত এই প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহ বাড়ছে।

ICSI-তে চাকরির সুযোগ

আইসিএসআই-তে নিয়োগ হবে এক্সিকিউটিভ পদে, মোট শূন্যপদ রয়েছে তিনটি। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম-এ কাজের সুযোগ পাবেন। প্রথমে চুক্তির মেয়াদ থাকবে এক বছর, তবে কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী তা বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে। এই সময়ে মাসিক ৫০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ বলেই মনে করা হচ্ছে।

আবেদন করতে হলে প্রার্থীদের এমবিএ বা পিজিডিবিএম-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং মার্কেটিং-এ স্পেশ্যালাইজ়েশন বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত ও তথ্য জানতে প্রার্থীদের আইসিএসআই-এর সরকারি ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

তথ্যসূত্র: এই আর্টিকেলের পুষ্টিগুণ সংক্রান্ত তথ্যগুলো anandabazar অনুযায়ী সাজানো হয়েছে।

--Advertisement--

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -