JKNews24 ডেস্ক: পশ্চিমবঙ্গসহ সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর এসেছে। IDBI Bank-এ মোট ১৩০০টি শূন্যপদে ম্যানেজার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে নারী-পুরুষ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শাখাতেও একাধিক শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তবে আবেদনের সময়সীমা সীমিত, তাই আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আপনি যদি ব্যাংকিং সেক্টরে একটি ভালো কেরিয়ার গড়তে চান, তাহলে এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। এই নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হল।
IDBI ব্যাংকে ম্যানেজার পদে কর্মী নিয়োগ
IDBI ব্যাংক মূলত দুটি পদের ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। দুই পদের ক্ষেত্রেই আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। নীচে শূন্যপদের সম্পূর্ণ বিবরণ দেওয়া হল।
| পদের নাম | মোট শূন্যপদ |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager – Grade ‘A’) | ২০০টি। |
| জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM – Grade ‘O’ Regional) | ১১০০টি। |
শিক্ষাগত যোগ্যতা
IDBI Bank-এর এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হতে হবে। সাধারণ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে, আর সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর প্রয়োজন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে কাজ করার সাধারণ জ্ঞান থাকা বাধ্যতামূলক।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স সাধারণত ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী, SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর বয়সে ছাড় রয়েছে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীরা IDBI Bank-এর নিয়ম অনুযায়ী সাধারণত মাসিক প্রায় ৪৯,৫০০ টাকা থেকে বেতন পেয়ে থাকেন, পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও থাকতে পারে। এই নিয়োগ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হওয়ার কথা, যেখানে যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।
আবেদন ফি
| ক্যাটেগরি | ফি |
| SC/ST/PWD প্রার্থীদের জন্য | ২৫০ টাকা। |
| অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য | ১০৫০ টাকা। |
আবেদন পদ্ধতি
- আবেদন করার জন্য নীচের ধাপ গুলো অনুসরণ করতে হবে।
- প্রথমে www.idbibank.in ওয়েবসাইটে যান এবং ‘Careers’ ট্যাবে ক্লিক করুন।
- “Recruitment of Junior Assistant Manager (JAM) 2026” লিঙ্কে ক্লিক করুন।
- ‘New Registration’ করে আপনার নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন।
- আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
