Homeচাকরি খবরখড়্গপুর আইআইটিতে চাকরি: গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন, যোগ্যতা ও বিভাগ দেখে নিন

খড়্গপুর আইআইটিতে চাকরি: গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন, যোগ্যতা ও বিভাগ দেখে নিন

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়্গপুরে গবেষণা প্রকল্পে ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের সুযোগ এসেছে (IIT Kharagpur Recruitment)। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রজেক্টটি চালিত হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (CMPDI)–এর অর্থানুকূল্যে। মোট শূন্যপদ রয়েছে ২টি। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে পাবেন ২৫,০০০ টাকা বেতন। আবেদনকারীর বয়স ৩২ বছরের […]

- Advertisement -

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) খড়্গপুরে গবেষণা প্রকল্পে ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগের সুযোগ এসেছে (IIT Kharagpur Recruitment)। প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রজেক্টটি চালিত হচ্ছে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (CMPDI)–এর অর্থানুকূল্যে। মোট শূন্যপদ রয়েছে ২টি। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে পাবেন ২৫,০০০ টাকা বেতন।

আবেদনকারীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। যোগ্যতার ক্ষেত্রে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা B.Tech অথবা BE ডিগ্রি থাকা আবশ্যক। অন্য যোগ্যতার নিয়মগুলি জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে? IIT Kharagpur Recruitment

আইআইটি খড়্গপুরে ফিল্ড ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করতে হলে প্রথমেই যেতে হবে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে। হোমপেজে ঢুকেই ‘Jobs’ সেকশনে ক্লিক করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকেই সরাসরি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

মনে রাখবেন, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর। তার আগেই প্রয়োজনীয় নথি হাতে রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যোগ্যতা, নিয়ম ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিন।

--Advertisement--

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news