সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / ভারতীয় আবহাওয়া দপ্তরের চাকরি: শুরুতেই বেতন ১,২৩,১০০ টাকা! 

ভারতীয় আবহাওয়া দপ্তরের চাকরি: শুরুতেই বেতন ১,২৩,১০০ টাকা!

Author Pinky Khan
Published: December 28, 2025 1:27 PM
Follow Us:
Google News icon
IMD Recruitment 2025
---Advertisement---

সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর! এবার ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD Recruitment 2025) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন পদে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। পদে নির্বাচিত হলে প্রার্থীরা শুরুতেই মোটা বেতনের সুবিধা পাবেন। বিস্তারিত যোগ্যতা, শূন্যপদ এবং আবেদন প্রক্রিয়া জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়া জরুরি।

আবহাওয়া দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি (IMD Recruitment 2025)

ভারতীয় আবহাওয়া দপ্তরের (IMD) নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৩৪টি শূন্যপদ রয়েছে, যা বিভিন্ন পদে বিভক্ত। বিস্তারিতভাবে পদ ও শূন্যপদগুলো হলো:

  • প্রোজেক্ট সাইন্টিস্ট-ই: ১টি শূন্যপদ
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-III: ১৩টি শূন্যপদ
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-II: ২৯টি শূন্যপদ
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-I: ৬৪টি শূন্যপদ
  • সাইন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট: ২৫টি শূন্যপদ
  • অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট: ১টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা কী দরকার?

এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই এম.এস.সি বা বি.টেক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, যাদের ডক্টরেট (Ph.D.) বা এম.টেক ডিগ্রি রয়েছে, তারা অভিজ্ঞতার সঙ্গে আবেদন করতে পারবেন। অর্থাৎ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে প্রার্থীর সম্ভাবনা আরও বাড়ে।

বেতন কাঠামো

  • প্রোজেক্ট সাইন্টিস্ট-ই: ১,২৩,১০০ টাকা
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-III: ৭৮,০০০ টাকা
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-II: ৬৭,০০০ টাকা
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-I: ৫৬,০০০ টাকা
  • সাইন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ও অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট: ২৯,২০০ টাকা

বয়স সীমা কত দরকার?

  • প্রোজেক্ট সাইন্টিস্ট-ই: সর্বোচ্চ ৫০ বছর
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-III: সর্বোচ্চ ৪৫ বছর
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-II: সর্বোচ্চ ৪০ বছর
  • প্রোজেক্ট সাইন্টিস্ট-I: সর্বোচ্চ ৩৫ বছর
  • সাইন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ও অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট: সর্বোচ্চ ৩০ বছর

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

---Advertisement---
  • প্রথমে ভারতীয় আবহাওয়া দপ্তরের অফিসিয়াল পোর্টালে ভিজিট করুন।
  • এরপর নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে বার করুন।
  • এরপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তবে মনে রাখবেন, নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • সবশেষে সাবমিট করুন।

IMD Official Notification: Download Now

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---