Homeদেশ ও বিদেশআন্তজাতিক খবরপ্রাক্তন পাক প্রধান ইমরান খানকে ফের আইনি ধাক্কা, ১৭ বছরের কারাদণ্ড

প্রাক্তন পাক প্রধান ইমরান খানকে ফের আইনি ধাক্কা, ১৭ বছরের কারাদণ্ড

রহান, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আবারও বড় আইনি ধাক্কার মুখে পড়লেন (Imran Khan)। দুর্নীতি সংক্রান্ত এক মামলায় পাকিস্তানের বিশেষ আদালত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। ইতিমধ্যেই একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, আর নতুন এই রায়ের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে ফের তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কোন মামলায় […]

- Advertisement -

রহান, কলকাতা: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আবারও বড় আইনি ধাক্কার মুখে পড়লেন (Imran Khan)। দুর্নীতি সংক্রান্ত এক মামলায় পাকিস্তানের বিশেষ আদালত ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। ইতিমধ্যেই একাধিক মামলায় জেলবন্দি রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী, আর নতুন এই রায়ের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে ফের তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

কোন মামলায় এই সাজা দেওয়া হল?

আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলাটি সরকারি উপহার সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের হয়েছিল। অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে সৌদি সরকারের পক্ষ থেকে পাওয়া কিছু মূল্যবান উপহার সরকারি নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়। এই মামলায় পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় আরও ৭ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি, দু’জনকেই ১০ মিলিয়ন পাকিস্তানি রুপি করে জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডির আদিওলা হাই সিকিউরিটি জেলের মধ্যে। আর বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেছেন। এদিকে ইমরান খানের বিরুদ্ধে জটিলতা এখানেই শেষ নয়। কারণ, মঙ্গলবার জেলের বাইরে বিক্ষোভ দেখানোর ঘটনায় তাঁর দুই বোন আলিমা খান এবং নুরিন নিয়াজি সহ একাধিক পিটিআই নেতা ও সমর্থকদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাওয়ালপিন্ডির সদর বারুনি থানায় এফআইআর দায়ের হয়েছে আর তদন্ত চলছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -