Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)Ali Khamenei Death: ইরানের নেতার মৃত্যুর পর শোক প্রকাশ ভারতের

Ali Khamenei Death: ইরানের নেতার মৃত্যুর পর শোক প্রকাশ ভারতের

JKNews24 ডেস্ক: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ayatollah Ali Khamenei-র মৃত্যুর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল India (Ali Khamenei Death)। বৃহস্পতিবার New Delhi-তে অবস্থিত Embassy of Iran in India-এ গিয়ে শোক পুস্তিকায় স্বাক্ষর করেন ভারতের বিদেশ সচিব Vikram Misri। একইসঙ্গে তিনি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খামেনির প্রয়াণে […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা Ayatollah Ali Khamenei-র মৃত্যুর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করল India (Ali Khamenei Death)। বৃহস্পতিবার New Delhi-তে অবস্থিত Embassy of Iran in India-এ গিয়ে শোক পুস্তিকায় স্বাক্ষর করেন ভারতের বিদেশ সচিব Vikram Misri। একইসঙ্গে তিনি ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খামেনির প্রয়াণে ভারতের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, খামেনির মৃত্যুতে ভারত সরকার গভীরভাবেই শোক প্রকাশ করেছে। আর সেই সূত্র ধরেই দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোক পুস্তিকায় স্বাক্ষর করেছেন বিদেশ সচিব বিক্রম মিসরি। যদিও এই পদক্ষেপকে কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কীভাবে মৃত্যু হল খামেনির? (Ali Khamenei Death)

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের এক ভয়াবহ সামরিক হামলায় নিহত হন দেশের সুপ্রিম লিডার Ayatollah Ali Khamenei। অভিযোগ ওঠে, এই হামলার পেছনে ছিল Israel এবং United States-এর যৌথ অভিযান। এমনকি মার্কিন প্রেসিডেন্ট Donald Trump এবং ইজরায়েলের প্রশাসনের তরফ থেকেও এই অভিযানের কথা স্বীকার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত এই ধরনের সামরিক অভিযান রাতের বেলায় চালানো হয়। কিন্তু খামেনির অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর দিনের বেলাতেই হামলা চালানো হয় বলে জানা গেছে। পাশাপাশি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা Mossad এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

এমনকি পরদিন United States এবং Israel যৌথভাবেই ঘোষণা করে যে উক্ত অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা Ayatollah Ali Khamenei নিহত হয়েছেন। পরে Iran সরকারের তরফ থেকেও আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানা যাচ্ছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৮৯ সাল থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় ছিলেন। অন্যদিকে খামেনির মৃত্যুর পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা আরও বাড়ছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তিন সদস্যের একটি অন্তর্বর্তী কাউন্সিল দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে তাঁর ছেলে Mojtaba Khamenei-এর নামই বেছে নিয়েছে বলে আলোচনা চলছে।

--Advertisement--
- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news