ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফে নতুন কর্মী নিয়োগের সুযোগ এসেছে(Indian Bank Recruitment)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থা জানিয়েছে, বীরভূমে ইন্ডিয়ান ব্যাঙ্ক সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের জন্য চুক্তিভিত্তিক কর্মী প্রয়োজন। আগ্রহীরা নির্ধারিত সময়ে অফলাইনে আবেদন করতে পারবেন।
Indian Bank Recruitment 2025
বোলপুরে ব্যাঙ্কের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সাপোর্ট স্টাফ বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে চুক্তিভিত্তিক কর্মী প্রয়োজন। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এই পদে নিয়োগ প্রাপ্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর এবং মাসিক পারিশ্রমিক হবে ২৭,৫০০ টাকা।
সাপোর্ট স্টাফ বা অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি স্নাতক যোগ্যতা এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকা প্রয়োজন। বিজ্ঞপ্তিতে অন্যান্য যোগ্যতার শর্তও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্রসহ সমস্ত নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এরপর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!
