Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)ভারতীয়দের ফেরত পাঠানোর তালিকায় শীর্ষে দুই উপসাগরীয় দেশ

ভারতীয়দের ফেরত পাঠানোর তালিকায় শীর্ষে দুই উপসাগরীয় দেশ

JKNews24 Disk: বিদেশে ভালো চাকরি বা উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার ভারতীয় দেশ ছাড়েন। কিন্তু সবার ভাগ্যে সেই স্বপ্ন পূরণ হয় না—অনেককেই শেষ পর্যন্ত ডিপোর্ট হয়ে দেশে ফিরতে হয় (Indian Deportation)। সাধারণত আলোচনায় United States-কেই সবচেয়ে বেশি দায়ী করা হয়। তবে সংসদে পেশ করা Ministry of External Affairs-এর রিপোর্ট বলছে, বাস্তব চিত্র একেবারেই আলাদা। […]

- Advertisement -

JKNews24 Disk: বিদেশে ভালো চাকরি বা উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজার হাজার ভারতীয় দেশ ছাড়েন। কিন্তু সবার ভাগ্যে সেই স্বপ্ন পূরণ হয় না—অনেককেই শেষ পর্যন্ত ডিপোর্ট হয়ে দেশে ফিরতে হয় (Indian Deportation)। সাধারণত আলোচনায় United States-কেই সবচেয়ে বেশি দায়ী করা হয়। তবে সংসদে পেশ করা Ministry of External Affairs-এর রিপোর্ট বলছে, বাস্তব চিত্র একেবারেই আলাদা। সরকারি নথি অনুযায়ী, ২০২৫ সালে ভারতীয় নাগরিকদের সবচেয়ে বেশি ফেরত পাঠিয়েছে দুটি উপসাগরীয় দেশ—যাদের সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। ফলে বিষয়টি এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

শীর্ষে রয়েছে কারা? (Indian Deportation)

ডিপোর্ট হওয়া ভারতীয়দের তালিকায় ২০২৫ সালে শীর্ষে রয়েছে United Arab Emirates। সেখান থেকে মোট ১৩,৮৮৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, আর গত কয়েক বছরে এই সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে বলেই রিপোর্টে উল্লেখ রয়েছে। মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, কাজের অনুমতিপত্রে সমস্যা বা নথিপত্রে গরমিল—এই কারণগুলোর জেরেই বেশিরভাগ ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে Saudi Arabia, যেখান থেকে ৯,৫৭০ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছে। সেখানে আবাসিক অনুমতিপত্র সময়মতো নবীকরণ না করলে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, আর সেই কারণেই অনেকেই সমস্যায় পড়েছেন। তৃতীয় স্থানে রয়েছে United States—২০২৫ সালে সেখান থেকে ৩,৪১৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। সংখ্যাটি আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে ঠিকই, তবে সামগ্রিক তালিকায় তারা তৃতীয় স্থানেই রয়েছে।

তালিকায় আর কোন দেশগুলি রয়েছে?

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যে সমস্ত দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক ফেরত এসেছে তার মধ্যে রয়েছে—

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

  • মালয়েশিয়া থেকে ৪২২৭ জন,
  • কুয়েত থেকে ২৬০৮ জন,
  • ওমান থেকে ২২৪১ জন,
  • থাইল্যান্ড থেকে ২০৪৪ জন,
  • বেলজিয়াম থেকে ১৯৫৪ জন,
  • মিয়ানমার থেকে ১৫৯৪ জন,
  • লাওস থেকে ১৫০১ জন।

কেন বাড়ছে ডিপোর্টেশনের সংখ্যা?

বিশেষজ্ঞদের মতে, ডিপোর্টেশনের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, বৈধ অনুমতি ছাড়া কাজ শুরু করা এবং সময়মতো ওয়ার্ক পারমিট নবীকরণ করতে ব্যর্থ হওয়া। এর পাশাপাশি স্থানীয় শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘন করা বা সন্দেহজনক সাইবার ও আর্থিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও ঝুঁকি অনেক বেড়ে যায়। এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে, কোনও দেশের সঙ্গে সম্পর্ক যতই ঘনিষ্ঠ বা বন্ধুত্বপূর্ণ হোক না কেন, আইনের ক্ষেত্রে কোনও ছাড় নেই—নিয়ম সবার জন্যই সমানভাবে প্রযোজ্য।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -