JKNews24 Disk: পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য এবার সত্যিই বড় সুখবর। ইন্টারভিউয়ের মাধ্যমে Haldia Petrochemicals-এ কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্যের যে কোনও জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে আবেদন করা যাবে। নিয়োগের পর প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৯ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী, ইন্টারভিউ প্রক্রিয়া কেমন—সব খুঁটিনাটি তথ্য আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ
এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১২১টি শূন্যপদের জন্য প্রার্থী নেওয়া হবে এবং প্রতিটি ট্রেড বা ডিসিপ্লিন অনুযায়ী আসন সংখ্যা আলাদা রাখা হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস (Attendant Operator) পদে রয়েছে ৩০টি আসন, যার মধ্যে জেনারেল (UR) ১৩, EWS ২, SC ৬, ST ২ এবং OBC (NCL) ৭টি। ট্রেড অ্যাপ্রেন্টিস (Boiler) পদে মোট ৬টি আসন—UR ৩, SC ২ এবং OBC ১টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Chemical) পদে সবচেয়ে বেশি ৫৫টি আসন রয়েছে, যার মধ্যে UR ১৫, EWS ৭, SC ১৫, ST ৩ এবং OBC ১৫টি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Mechanical) পদে ২৩টি শূন্যপদ—UR ৯, EWS ৩, SC ২, ST ২, OBC ৭ এবং PwBD ৩টি। এছাড়া টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Instrumentation) পদে ৭টি আসন রয়েছে—UR ৩, EWS ১, SC ২, OBC ১ এবং PwBD ১টি। সব মিলিয়ে মোট ১২১টি শূন্যপদের মধ্যে UR ৪৩, EWS ১৩, SC ২৭, ST ৭, OBC (NCL) ৩১ এবং PwBD ৪টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়েছে এবং ন্যূনতম ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক। পোস্ট কোড ১০১-এর ট্রেড অ্যাপ্রেন্টিস (Chemical Plant) পদের জন্য প্রার্থীদের Physics, Mathematics, Chemistry বা Industrial Chemistry বিষয় নিয়ে ৩ বছরের B.Sc ডিগ্রি থাকতে হবে। পোস্ট কোড ১০৩-এর ট্রেড অ্যাপ্রেন্টিস (Boiler) পদেও একইভাবে Physics, Mathematics, Chemistry বা Industrial Chemistry-তে ৩ বছরের B.Sc আবশ্যিক। পোস্ট কোড ১০৪-এর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Chemical) পদের ক্ষেত্রে Chemical, Petrochemical, Chemical Technology বা Refinery & Petrochemical Engineering-এ ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন। পোস্ট কোড ১০৫-এর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Mechanical) পদের জন্য Mechanical Engineering-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে। আর পোস্ট কোড ১০৭-এর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Instrumentation) পদের জন্য Instrumentation, Instrumentation & Electronics, Instrumentation & Control বা Applied Electronics-এ ৩ বছরের ডিপ্লোমা আবশ্যিক।
বয়স সীমা
এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ৩১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ নির্ধারিত তারিখের হিসাব অনুযায়ী যাদের বয়স এই সীমার মধ্যে পড়ছে, তারাই আবেদন করার যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে নির্দিষ্ট বয়সে ছাড় পাবেন।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের এই ধাপ গুলো ফলো করতে হবে।
- প্রথমেই আবেদনকারীদের ট্রেড অ্যাপ্রেন্টিস (কোড ১০১ ও ১০৩) প্রার্থীদের NAPS পোর্টাল এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (কোড ১০৪, ১০৫ ও ১০৭) প্রার্থীদের NATS পোর্টালে রেজিস্টার করতে হবে।
- রেজিস্ট্রেশনের সময় এস্টাব্লিশমেন্ট আইডি হিসেবে Haldia Refinery নির্বাচন করতে হবে।
- রেজিস্ট্রেশন হয়ে গেলে www.iocl.com পোর্টালে যান।
- ‘What’s New’ সেকশনে গিয়ে হলদিয়া রিফাইনারি অ্যাপ্রেন্টিস লিঙ্কে ক্লিক করুন।
- প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- আবেদনপত্রটি জমা দিন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন বা ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে। তার মধ্যে থাকবে একটি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, আধার কার্ড বা ভোটার কার্ড বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বয়সের প্রমাণপত্র (যেমন জন্মসনদ বা মাধ্যমিকের অ্যাডমিট/সার্টিফিকেট)। এছাড়া সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বৈধ কাস্ট সার্টিফিকেট এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) অবশ্যই সঙ্গে রাখতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরুর তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ (সকাল ১০টা)।
- আবেদনের শেষ তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বিকেল ৫টা)।
- ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ (সম্ভাব্য): ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
- ডকুমেন্ট ভেরিফিকেশন (সম্ভাব্য): ৫ মার্চ থেকে ১০ মার্চ ২০২৬।






