সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / হলদিয়া-সহ বিভিন্ন শহরে ৩৯৪ জন কর্মী নিয়োগের সুযোগ, শেষ তারিখ জানুন 

হলদিয়া-সহ বিভিন্ন শহরে ৩৯৪ জন কর্মী নিয়োগের সুযোগ, শেষ তারিখ জানুন

Author Pinky Khan
Published: December 28, 2025 1:26 PM
Follow Us:
Google News icon
IOCL Recruitment
---Advertisement---

পিংকী, কলকাতা: দেশের বিভিন্ন তেল শোধনাগারে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL Recruitment)। মোট শূন্যপদের সংখ্যা প্রায় ৪০০-এর কাছাকাছি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে। সম্প্রতি এই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইওসিএল।

সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৯৪। নিযুক্তরা সংস্থার বিভিন্ন বিভাগের কাজ করবেন, যার মধ্যে রয়েছে প্রোডাকশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ফায়ার অ্যান্ড সেফটি ইত্যাদি। তাঁদের পোস্টিং হবে হলদিয়া, ডিগবয়, গুয়াহাটি এবং অন্যান্য শহরে।

হলদিয়া-সহ বিভিন্ন শহরে ৩৯৪ জন কর্মী নিয়োগের সুযোগ (IOCL Recruitment)

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় থাকবে। নিযুক্তদের বেতন মাসে ২৫,০০০ থেকে ১,০৫,০০০ টাকা পর্যন্ত হবে, এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।

ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অর্জন করতে হবে। এছাড়া যোগ্যতার অন্যান্য মাপকাঠিও প্রযোজ্য।

---Advertisement---

আবেদন করতে হবে সংস্থার ওয়েবসাইটে। সংরক্ষিত শ্রেণি বাদে বাকি প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৩০০ টাকা। আবেদনের শেষ দিন ৯ জানুয়ারি। এর পর কম্পিউটার বেসড টেস্ট (CBT), দক্ষতা পরীক্ষা বা শারীরিক সক্ষমতার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। সমস্ত শর্তাবলি এবং বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---