Homeবিনোদন খবর‘ধুরন্ধর ৩’ বক্স অফিস কাঁপানোর পর জুনেই মুক্তি পাচ্ছে

‘ধুরন্ধর ৩’ বক্স অফিস কাঁপানোর পর জুনেই মুক্তি পাচ্ছে

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে, আর এই সাফল্যের উন্মাদনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা—খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ধুরন্ধর ৩’ আসছে! নানা পোস্টে এমনই দাবি করা হচ্ছে যে ছবির মুক্তির তারিখও ঠিক হয়ে গেছে। তবে সত্যিই কি এরকম কিছু ঘটছে, নাকি কেবলই গুজব?। ভাইরাল […]

- Advertisement -

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে, আর এই সাফল্যের উন্মাদনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা—খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ধুরন্ধর ৩’ আসছে! নানা পোস্টে এমনই দাবি করা হচ্ছে যে ছবির মুক্তির তারিখও ঠিক হয়ে গেছে। তবে সত্যিই কি এরকম কিছু ঘটছে, নাকি কেবলই গুজব?।

ভাইরাল পোস্ট এবং পোস্টার

সম্প্রতি রেডিট এবং এক্স-হ্যান্ডেলে কিছু পোস্টার ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ‘ধুরন্ধর ৩’-এর নাম হবে ‘মেহেম’ এবং ছবিটি ২০২৬ সালের ৪ জুন মুক্তি পাবে। অন্য একটি পোস্টে আবার বলা হচ্ছে, ছবির নাম হবে ‘ধুরন্ধর: দ্য ফাইনাল চাপ্টার’ এবং মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ জুন। এছাড়াও পোস্টগুলোতে দেখা যাচ্ছে আদিত্য ধর পরিচালিত সিরিজের পরবর্তী সিক্যুয়েলের লোগো এবং কিছু ছোটখাটো ফুটেজ। তবে এই সবকিছুর কোনো বাস্তব ভিত্তি নেই, অর্থাৎ অফিসিয়াল কোনো ঘোষণা এখনও আসেনি, তাই এগুলো শুধুই গুজব বা ভক্তদের বানানো কনটেন্ট।

বেশ কিছু তথ্য ঘেঁটে দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমস্ত পোস্ট আর অ্যানাউন্সমেন্টগুলি সম্পূর্ণ ভুয়ো বা ফেক। নির্মাতা প্রতিষ্ঠান বা পরিচালক আদিত্য ধর অফিসিয়ালি এরকমভাবে কোনও ঘোষণা করেনি। তবে বিভ্রান্তির মূলে রয়েছে পরিচালক আদিত্য ধরের একটি ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে তিনি দর্শকদের অনুরোধ করেছিলেন যে, এন্ড ক্রেডিট বা শেষ নামগুলি দেখানো শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন আসন ছেড়ে না ওঠে। আর পরিচালকের এই বার্তার পরেই ভক্তরা ধরে নিয়েছিল যে, হয়তো ছবিটির শেষ পার্ট অর্থাৎ ‘ধুরন্ধর ৩’ এর কোনও টিজার বা ইঙ্গিত দেওয়া হচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

যারা ইতিমধ্যেই ‘ধুরন্ধর ২’ দেখেছেন, তারা লক্ষ্য করেছেন যে ছবিটির শেষে দুটি পোস্ট-ক্রেডিট সিন রয়েছে, কিন্তু সেখানেই তৃতীয় কোনো ছবির ঘোষণা করা হয়নি। মূলত গল্পের ধারাবাহিকতা বজায় রাখা এবং দর্শকদের জন্য ছোটখাটো চমক রাখার উদ্দেশ্যেই হয়তো এই পোস্ট-ক্রেডিট বার্তা রাখা হয়েছে, এমনটাই মত বলিউড বিশেষজ্ঞদের। ফলে ২০২৬ সালের জুনে নতুন ছবি আসবে এমন খবর শুধুই গুজব, এবং তাই অযথা এমন কনটেন্টের দিকে চোখ না দেওয়াই ভালো।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related News

- Advertisement -