Homeপড়াশোনা খবরস্কলারশিপJMS Trust Scholarship 2026: আবেদন শুরু, পড়ুয়াদের জন্য বড় সুযোগ

JMS Trust Scholarship 2026: আবেদন শুরু, পড়ুয়াদের জন্য বড় সুযোগ

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দারুণ সুখবর—সম্প্রতি JMS Trust Scholarship বা জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ছাত্রছাত্রী আবেদন করে মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ পাবে; অষ্টম শ্রেণী পাস করলেই এই স্কলারশিপে আবেদন করা যায়, ফলে অনেকের কাছেই এটি বড় সহায়তা হতে পারে। আগ্রহী […]

- Advertisement -

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দারুণ সুখবর—সম্প্রতি JMS Trust Scholarship বা জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ছাত্রছাত্রী আবেদন করে মাসে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ পাবে; অষ্টম শ্রেণী পাস করলেই এই স্কলারশিপে আবেদন করা যায়, ফলে অনেকের কাছেই এটি বড় সহায়তা হতে পারে। আগ্রহী প্রার্থীরা অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করতে পারবে, আর অফলাইন ফর্মটিও সহজেই পাওয়া যাচ্ছে।  অফলাইন আবেদনের ফর্মটি নিচে দেওয়া হয়েছে। তবে আগে প্রতিবেদনটি পরে বিস্তারিত জেনে নাও।

JMS Trust Scholarship 2026

  • স্কলারশিপ: জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ।
  • বছর: ২০২৬।
  • ধরন: বেসরকারি।
  • প্রদানকারী সংস্থা: জে এম শেঠিয়া চ্যারিটেবল ট্রাস্ট।
  • ক্লাস: নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
  • টাকার পরিমাণ: ৪৮০০ থেকে ১২ হাজার।
  • আবেদন পদ্ধতি: অনলাইন এবং অফলাইন।
  • আবেদনের সময়সীমা: শুরু হয়েছে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: http://www.jmsethiatrust.org

কারা আবেদন করতে পারবে এই স্কলারশিপে

JMS Trust Scholarship-এ আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা জরুরি—স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫% নম্বর থাকতে হবে, আর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই সীমা ৬০%। এছাড়া যে কোনও রেগুলার বা ডিস্ট্যান্স কোর্সে পড়াশোনা করলেও এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার বেশি হওয়া চলবে না—এই সীমার মধ্যেই থাকতে হবে।

শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তির পরিমাণ

JMS Trust Scholarship-এর অধীনে নবম শ্রেণীর পড়ুয়ারা ন্যূনতম মাসিক ৪০০ টাকা থেকে শুরু করে ধাপে ধাপে উচ্চশিক্ষার স্তর অনুযায়ী বৃত্তি পেতে পারে। আর স্নাতকোত্তর বা প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই অঙ্ক বেড়ে মাসিক সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত। এই স্কলারশিপটি মূলত মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে দেওয়া হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

JMS Trust Scholarship 2026 আবেদন

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

--Advertisement--
  1. শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
  2. বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রশিদ বা ফি বুক।
  3. পারিবারিক আয়ের শংসাপত্র।
  4. পাসপোর্ট সাইজ ছবি।
  5. আধার কার্ড বা পরিচয়পত্র।
  6. ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।

JMS Trust Scholarship অনলাইন আবেদন

প্রথমে jmsethiatrust.org-এ গিয়ে “New Registration” অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদনপত্র ভালোভাবে যাচাই করে সাবমিট করলেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

অফলাইন আবেদন

  1. প্রথমে jmsethiatrust.org ওয়েবসাইটে যাও।
  2. ‘Scholarship’ সেকশনে গিয়ে আবেদনপত্র বা Application Form ডাউনলোড করে প্রিন্ট করে নাও।
  3. ফর্মে নাম, ঠিকানা, শিক্ষা ও পারিবারিক আয়ের তথ্য সঠিকভাবে লেখ।
  4. প্রয়োজনীয় সব নথিপত্র এবং মার্কশিটের কপি ফর্মের সাথে যুক্ত করো।
  5. আবেদনপত্রটি নীচের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে দাও।

ঠিকানা:

--Advertisement--

J.M. Sethia Charitable Trust,133, Biplabi Rash Behari Basu Road, 2nd Floor, Kolkata – 700001.

JMS Trust Scholarship 2026 Last Date

বিষয়তথ্য
স্কলারশিপের নামJMS Trust Scholarship
আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়েছে
শেষ তারিখ৩১ জুলাই, ২০২৬
আবেদন মাধ্যমঅনলাইন ও অফলাইন
অফিসিয়াল ওয়েবসাইটjmsethiatrust.org
গুরুত্বপূর্ণ নির্দেশনাআবেদন করার আগে অফিসিয়াল তথ্য ভালোভাবে দেখে নেওয়া জরুরি
JMS Trust Scholarship 2026 Application Form DownloadApplication

প্রশ্ন ১: JMS Trust Scholarship 2026 কী?

উত্তর: JMS Trust Scholarship হলো একটি মেধা ও আর্থিক সহায়তা ভিত্তিক স্কলারশিপ, যেখানে যোগ্য শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান করা হয়।

প্রশ্ন ২: কত টাকা বৃত্তি পাওয়া যায়?

উত্তর: নবম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন স্তরের পড়ুয়ারা মাসিক ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত পেতে পারে।

প্রশ্ন ৩: কারা আবেদন করতে পারবে?

উত্তর: অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ডিস্ট্যান্স কোর্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রশ্ন ৪: ন্যূনতম যোগ্যতা কী?

উত্তর: স্কুল পড়ুয়াদের জন্য অন্তত ৭৫% নম্বর এবং কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য অন্তত ৬০% নম্বর থাকতে হবে।

প্রশ্ন ৫: পরিবারের আয়ের সীমা কত?

উত্তর: আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।

প্রশ্ন ৬: আবেদন কীভাবে করা যাবে?

উত্তর: অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যাবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে অফিসিয়াল সাইটে jmsethiatrust.org।

প্রশ্ন ৭: আবেদন শেষ তারিখ কবে?

উত্তর: আবেদন চলবে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -