Homeচাকরি খবরস্নাতক পাসেই আইআইএফটি কলকাতায় চাকরির সুযোগ!

স্নাতক পাসেই আইআইএফটি কলকাতায় চাকরির সুযোগ!

JKNews24 Disk: কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ চাকরির দারুণ সুযোগ এসেছে। কলকাতা ক্যাম্পাসে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবং আগ্রহীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট চারটি শূন্যপদ রয়েছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও, প্রতিষ্ঠানের প্রয়োজন ও কর্মীর কাজের দক্ষতার উপর ভিত্তি […]

- Advertisement -

JKNews24 Disk: কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ চাকরির দারুণ সুযোগ এসেছে। কলকাতা ক্যাম্পাসে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে এবং আগ্রহীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট চারটি শূন্যপদ রয়েছে। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও, প্রতিষ্ঠানের প্রয়োজন ও কর্মীর কাজের দক্ষতার উপর ভিত্তি করে সেই মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে। যারা কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করতে চান, তাঁদের জন্য এটি একটি ভালো সুযোগ।

কলকাতায় চাকরির সুযোগ

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন হবে প্রায় ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা। আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতকে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। এছাড়াও নির্দিষ্ট কিছু দক্ষতার শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩ মার্চ। এরপর লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -