Homeপড়াশোনা খবরস্কলারশিপকিরণ প্রতিভা স্কলারশিপ | Kiran Pratibha Scholarship 2026 Apply Online

কিরণ প্রতিভা স্কলারশিপ | Kiran Pratibha Scholarship 2026 Apply Online

দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘কিরণ প্রতিভা স্কলারশিপ’ একটি গুরুত্বপূর্ণ বেসরকারি উদ্যোগ। প্রতি বছর কিরণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশের বহু পড়ুয়াকে এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করলেই ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করার সুযোগ পায়। আর নির্বাচিত প্রার্থীদের পড়াশোনার খরচের বড় অংশই সংস্থা বহন […]

- Advertisement -

দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ‘কিরণ প্রতিভা স্কলারশিপ’ একটি গুরুত্বপূর্ণ বেসরকারি উদ্যোগ। প্রতি বছর কিরণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশের বহু পড়ুয়াকে এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য করা হয়। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করলেই ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করার সুযোগ পায়। আর নির্বাচিত প্রার্থীদের পড়াশোনার খরচের বড় অংশই সংস্থা বহন করে। ফলে যারা আর্থিক সমস্যার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ছে, তাদের জন্য এটি বড় সহায়ক হতে পারে। তবে আবেদন করার আগে কী কী যোগ্যতা লাগবে, কী নথিপত্র প্রয়োজন এবং কীভাবে আবেদন করতে হবে—এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া জরুরি। তুমি যদি চলতি শিক্ষাবর্ষের পড়ুয়া হও এবং এই স্কলারশিপে আবেদন করতে চাও তবে প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ো।

কিরণ প্রতিভা স্কলারশিপ 2026

স্কলারশিপের নামকিরণ প্রতিভা স্কলারশিপ ২০২৬
ধরনবেসরকারি।
প্রদানকারী সংস্থাকিরণ ফাউন্ডেশন।
যোগ্যতাঅন্তত অষ্টম শ্রেণী (Class 8) পাস।
স্কলারশিপের পরিমাণমেধার ভিত্তিতে আলাদা।
আবেদনের মাধ্যমঅনলাইন।
আবেদনের সময়সীমাচলছে ।
অফিসিয়াল ওয়েবসাইটwww.buddy4study.com / www.kiran.foundation

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা খুবই জরুরি। আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং আবেদন করার সময় তার বয়স কমপক্ষে ১৪ বছর হওয়া দরকার। পাশাপাশি, প্রার্থীর পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কম হওয়া বাধ্যতামূলক। কারণ এই স্কলারশিপ মূলত আর্থিকভাবে দুর্বল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্যই তৈরি। শুধু পড়াশোনায় ভালো হলেই নয়, খেলাধুলা বা অন্য কোনো সৃজনশীল ক্ষেত্রে বিশেষ দক্ষতা থাকলেও আবেদনকারী অতিরিক্ত অগ্রাধিকার পেতে পারেন।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের স্ক্যান কপি আগে থেকেই প্রস্তুত রাখা খুবই দরকার। যাতে আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। সাধারণত আধার কার্ড বা যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র, অষ্টম শ্রেণি বা তার উপরের ক্লাসের মার্কশিট, পরিবারের আয়ের শংসাপত্র জমা দিতে হয়। এর পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক বা পরিচিত কোনো সম্মানীয় ব্যক্তির কাছ থেকে নেওয়া দুটি সুপারিশপত্রও প্রয়োজন হয়। এছাড়া একটি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং যদি খেলাধুলা বা অন্য কোনো ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব থাকে, তাহলে তার সার্টিফিকেট জমা দিলে অতিরিক্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

আবেদন করার পদ্ধতি

কিরণ প্রতিভা স্কলারশিপ

আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:

--Advertisement--
  1. প্রথমে Buddy4Study পোর্টালে যান বা সরাসরি কিরণ ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করুন।
  2. ‘Kiran Pratibha Scholarship 2026’ লিঙ্কে ক্লিক করুন।
  3. আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
  4. লগ-ইন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
  5. প্রয়োজনীয় সব নথি আপলোড করুন।
  6. ফর্মটি ভালো করে চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা

এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আবেদনের সময়সীমা সম্পর্কে সঠিক ও বিস্তারিত তথ্য পেতে অফিশিয়াল ওয়েবসাইট বা Buddy4Study ওয়েবসাইট ফলো করুন।

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
Latest news
- Advertisement -
Related news