Homeটেকনলজি ও গ্যাজেটসটেকKodak Mini QD 4K TV লঞ্চ ভারতে, বাজেট দামে ৬৫-ইঞ্চির বড় স্ক্রিন

Kodak Mini QD 4K TV লঞ্চ ভারতে, বাজেট দামে ৬৫-ইঞ্চির বড় স্ক্রিন

JKNews24 ডেস্ক: ভারতের ক্রেতাদের কথা মাথায় রেখে নতুন বড় স্ক্রিন টিভি বাজারে আনল Kodak। সংস্থাটি এবার ভারতের বাজারে তাদের প্রথম ৬৫-ইঞ্চির Kodak Mini QD TV 65-inch লঞ্চ করেছে। নতুন Kodak QD‑Mini LED 4K TV-এর ৬৫-ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে প্রায় ৫৪,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে, ফলে ক্রেতারা […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: ভারতের ক্রেতাদের কথা মাথায় রেখে নতুন বড় স্ক্রিন টিভি বাজারে আনল Kodak। সংস্থাটি এবার ভারতের বাজারে তাদের প্রথম ৬৫-ইঞ্চির Kodak Mini QD TV 65-inch লঞ্চ করেছে। নতুন Kodak QD‑Mini LED 4K TV-এর ৬৫-ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে প্রায় ৫৪,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে, ফলে ক্রেতারা আরও কম দামে এই টিভি কিনতে পারবেন। টিভিটি এক্সক্লুসিভভাবে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এর মাধ্যমে বিক্রি করা হবে।

এই স্মার্ট টিভিতে ব্যবহার করা হয়েছে আধুনিক Mini LED ব্যাকলাইটিং এবং Quantum Dot প্রযুক্তি। টিভিটিতে 1500 nits পর্যন্ত পিক ব্রাইটনেস, 100000:1 কন্ট্রাস্ট রেশিও এবং প্রায় 1.1 মিলিয়ন রঙের সাপোর্ট রয়েছে। ফলে বড় স্ক্রিনে সিনেমা, সিরিজ বা স্পোর্টস দেখার সময় খুবই প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে।

শুধু ছবি নয়, সাউন্ড সিস্টেমেও বিশেষ নজর দিয়েছে কোম্পানি। নতুন এই টিভিতে মোট ৬টি স্পিকার রয়েছে, যার মধ্যে দুটি সাব-উফার এবং দুটি স্কাই সাব-উফার দেওয়া হয়েছে। পাশাপাশি এতে Dolby Atmos ও Dolby Digital Plus সাপোর্ট রয়েছে। এছাড়াও টিভিটি Dolby Vision, HDR10 এবং HLG সমর্থন করে। ফলে বাড়িতে বসেই প্রায় সিনেমা হলের মতো অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া সম্ভব।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

নতুন এই স্মার্ট টিভিটি Google TV প্ল্যাটফর্মে কাজ করে, ফলে ব্যবহারকারীরা সহজেই আধুনিক স্মার্ট ফিচারের সুবিধা নিতে পারবেন। এতে ১০,০০০টিরও বেশি অ্যাপ সাপোর্ট রয়েছে। তাই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম যেমন Netflix, Amazon Prime Video, Disney+ Hotstar, Apple TV, ZEE5 এবং Sony LIV খুব সহজেই এই টিভিতে ব্যবহার করা যাবে।

--Advertisement--

এছাড়াও টিভিটির সঙ্গে দেওয়া হয়েছে ভয়েস-এনেবলড রিমোট, যার মাধ্যমে Google Assistant ব্যবহার করা যায়। ফলে শুধু ভয়েস কমান্ড দিয়েই পছন্দের কনটেন্ট খোঁজা বা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব। এর পাশাপাশি টিভিটিতে রয়েছে Chromecast Built-in এবং Apple AirPlay সাপোর্ট। এর মাধ্যমে খুব সহজেই অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইস থেকে ভিডিও, ছবি বা অন্যান্য কনটেন্ট টিভির বড় স্ক্রিনে মিরর করা যাবে।

প্রসেসিঙের জন্য এই টিভিতে MediaTek প্রসেসর এবং Mali-G52 GPU রয়েছে। পাশাপাশি, এই টিভিতে গেমিঙের কথা মাথায় রেখে এই টিভিতে MEMC, ALLM ও VRR এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এর ফলে কনসোল বা ক্লাউড গেমিঙের সময় ল্যাগ ফ্রি এবং ফ্লুইড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই টিভিতে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, 3 HDMI পোর্ট (ARC, CEC সাপোর্ট সহ), 2 USB পোর্ট এবং অপটিক্যাল অডিও আউটপুট রয়েছে।

--Advertisement--
- Advertisement -
Amit Kormokar
Amit Kormokarhttps://jknews24.in
Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। সাংবাদিকতা পেশায় যুক্ত গত দুই বছর ধরে। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন।
Latest news
- Advertisement -
Related news