Homeপশ্চিমবঙ্গআবহাওয়াবড়দিনের আগেই দক্ষিণবঙ্গে শীতের কামড়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বড়দিনের আগেই দক্ষিণবঙ্গে শীতের কামড়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

বড়দিনের আগেই রাজ্য জুড়ে শীতের প্রভাবে তাপমাত্রা কমে গেছে (Weather Update)। পৌষের শুরুতে ভোরে ঠান্ডা থাকলেও দিনভর তাপমাত্রা বৃদ্ধি পেত, কিন্তু গত শনিবারের পর থেকে চিত্রটা পাল্টেছে। সকালের দিকে কুয়াশা এবং দিনভর উত্তুরে হাওয়ার কারণে দিনের তাপমাত্রাও অনেকটা কমে গেছে। এমতাবস্থায় বড়দিনের আগে আরও শীত বাড়তে পারে, পাশাপাশি আগামী দু’দিন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে […]

- Advertisement -

বড়দিনের আগেই রাজ্য জুড়ে শীতের প্রভাবে তাপমাত্রা কমে গেছে (Weather Update)। পৌষের শুরুতে ভোরে ঠান্ডা থাকলেও দিনভর তাপমাত্রা বৃদ্ধি পেত, কিন্তু গত শনিবারের পর থেকে চিত্রটা পাল্টেছে। সকালের দিকে কুয়াশা এবং দিনভর উত্তুরে হাওয়ার কারণে দিনের তাপমাত্রাও অনেকটা কমে গেছে। এমতাবস্থায় বড়দিনের আগে আরও শীত বাড়তে পারে, পাশাপাশি আগামী দু’দিন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে রাজ্য জুড়ে।

এই মুহূর্তে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম দেখা গেছে, আবার কিছু স্থানে স্বাভাবিকের তুলনায় বেশি রেকর্ড করা হয়েছে। আজও উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একই ধরনের তাপমাত্রা বজায় রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ দিন পর্যন্ত এমন আবহাওয়া রাজ্য জুড়ে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। চলুন এক নজরে দেখে নিই আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া (Weather Update)

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটির অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। তার সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট। আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। আশা করা যাচ্ছে কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। তবে এখনই পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় হেরফেরের কোনো সম্ভাবনা নেই। তবে বড়দিনে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানা গিয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের একাধিক জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আগামীকাল শীতের আবহ থাকবে। পাশাপাশি ভোর ও সকালবেলা কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

--Advertisement--
- Advertisement -
Rohan Khan
Rohan Khanhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
Latest news
- Advertisement -
Related news