কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (NVS) যৌথভাবে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (KVS NVS Recruitment)। মোট ১৪,৯৬৭টি শূন্যপদে শিক্ষক (Teaching) ও অশিক্ষক (Non-Teaching) কর্মী নেওয়া হবে। কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে, আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে, বয়সসীমা কত, এবং কীভাবে আবেদন করবেন—এই সমস্ত তথ্য বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ে নিন।
কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে নিয়োগ (KVS NVS Recruitment)
এই বছর থেকে KVS ও NVS–এর বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগের দায়িত্ব সরাসরি CBSE বোর্ডই দেখবে। ইতিমধ্যেই এই বছরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ে মোট ১৪,৯৬৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ (Total Vacancy)
কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয় মিলিয়ে মোট ১৪,৯৬৭টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে KVS-এ রয়েছে ৯,১২৬টি শূন্যপদ এবং NVS-এ রয়েছে ৫,৮৪১টি শূন্যপদ। কোন নির্দিষ্ট পদের জন্য ঠিক কতটি শূন্যপদ রয়েছে তা জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে। নিচে সেই অফিসিয়াল নোটিফিকেশনের লিংকও দেওয়া থাকছে।
যোগ্যতা (Eligibility Criteria)
যে প্রার্থীরা আবেদন করতে চান, তাদের অবশ্যই আগে যোগ্যতার শর্তগুলি ভালোভাবে জেনে নেওয়া জরুরি। কারণ এখানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ হবে, আর সেই অনুযায়ী যোগ্যতাও আলাদা। সাধারণ যোগ্যতার কিছু পয়েন্ট নিচে দেওয়া হলো—
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন, এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
- আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। তবে পদ অনুযায়ী উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন এমনকি কিছু টিচিং পদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশনও আবশ্যক হতে পারে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ—প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্র পূরণ করতে হবে। সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে ফর্মটি ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ বলে গণ্য হবে।
আবেদন ফি (Application Fee)
আবেদন করার সময় কত টাকা আবেদন ফি লাগবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করবে প্রার্থীর কাস্ট ও যে পদের জন্য আবেদন করছেন তার উপর। অর্থাৎ ভিন্ন ভিন্ন বিভাগ ও কাস্ট অনুযায়ী আবেদন ফি আলাদা হতে পারে। প্রার্থীরা খুব সহজেই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI—এই যে কোনো মাধ্যম ব্যবহার করে আবেদন ফি জমা দিতে পারবেন।
| পদের নাম | Gen/ OBC/ EWS আবেদন ফি | SC/ ST/ PH/ ESM আবেদন ফি |
|---|---|---|
| Assistant Commissioner/ Principal/ Vice Principal | ₹2800/- | ₹500/- |
| PGT/ TGT/ PRT/ AE/ Finance Officer/ AO/ Librarian/ ASO/ Jr Translator | ₹2000/- | ₹500/- |
| SSA/ Stenographer/ JSA/ Lab Attendant/ Multi-Tasking Staff | ₹1700/- | ₹500/- |
লিংক এবং তারিখ
গত ১৩ই নভেম্বর, ২০২৫ কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয়ে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এরপর ১৪ নভেম্বর, ২০২৫ থেকে ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৪ই ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| কেন্দ্রীয় বিদ্যালয়ের (KVS) অফিসিয়াল ওয়েবসাইট | kvsangathan.nic.in |
| নবোদয় বিদ্যালয় (NVS) এর অফিসিয়াল ওয়েবসাইট | navodaya.gov.in |
| অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন ** | ⇓ Download PDF |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Online → |
| আবেদন শুরুর তারিখ | 14th November, 2025 |
| আবেদনের শেষ তারিখ | 4th December, 2025 |
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!









