Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)শিয়ালদা শাখায় বাতিল লোকাল ট্রেন, পূর্ব রেলের তালিকা প্রকাশ

শিয়ালদা শাখায় বাতিল লোকাল ট্রেন, পূর্ব রেলের তালিকা প্রকাশ

- Advertisement -

শিয়ালদা শাখায় বাতিল লোকাল ট্রেন, মাসের শুরুতেই যাত্রীদের জন্য একেবারে বড় বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাতে শিয়ালদা দক্ষিণ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা করেছিল শিয়ালদহ ডিভিশন। ১ ফেব্রুয়ারি (শনিবার) ও ২ ফেব্রুয়ারি (রবিবার) মোট শতাধিক ট্রেন বাতিল হওয়ার কথা জানিয়েছে রেল। জানানো হয়েছে, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিং-এর কাজের জন্যই এই ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রীদেরকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।

রেল সূত্রে জানা গেছে, আজ ১ ফেব্রুয়ারি মোট ৫৯টি এবং ২ ফেব্রুয়ারি ৪৯টি ট্রেন বাতিল করা হয়েছে। অর্থাৎ দুইদিন মিলিয়ে ১০৮টি ট্রেন বাতিল হয়েছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বারুইপুর লাইনের যাত্রীদের। কারণ এই লাইনে সবচেয়ে বেশি ট্রেন বাতিল করা হয়েছে—২২টি বারুইপুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার, নামখানা এবং লক্ষীকান্তপুর লাইনে বাতিল ট্রেনের সংখ্যা তুলনামূলকভাবে কম।

আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

শিয়ালদহ-বারুইপুর শাখার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে আপ লাইনে সেগুলি হল ৩৪৬১১, ৩৪৬১৩, ৩৪৬১৭, ৩৪৬২১, ৩৪৬২৩, ৩৪৬০১, ৩৪৬২৫, ৩৪৬২৭, ৩৪৬২৯, ৩৪৬৪৯, ৩৪৬৩৩, ৩৪৬৫১, ৩৪৬৩৭, ৩৪৬৩৯, ৩৪৬৪৩, ৩৪৬৪৫, ৩৪৬৪৭.

ডাউন: ৩৪৬১২, ৩৪৬১৪, ৩৪৬১৬, ৩৪৬১৮, ৩৪৬২০, ৩৪৬২২, ৩৪৬২৪, ৩৪৬২৬, ৩৪৬২৮, ৩৪৬৫০, ৩৪৬৩২, ৩৪৬৫২, ৩৪৬৩৬, ৩৪৬৩৮, ৩৪৬৪২, ৩৪৬৪৪। এবং ডাউন লাইনে যে ট্রেনগুলো বাতিল হয়েছে সেগুলি হল ৩৪৬১২, ৩৪৬১৪, ৩৪৬১৬, ৩৪৬১৮, ৩৪৬২০, ৩৪৬২২, ৩৪৬২৪, ৩৪৬২৬, ৩৪৬২৮, ৩৪৬৫০, ৩৪৬৩২, ৩৪৬৫২, ৩৪৬৩৬, ৩৪৬৩৮, ৩৪৬৪২, ৩৪৬৪৪।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

অন্যদিকে শিয়ালদহ-সোনারপুর শাখার বাতিল ট্রেনগুলি হল আপ লাইনে ৩৪৪১১, ৩৪৪১৭, ৩৪৪১৯, ৩৪৪২৯, ৩৪৪৩১। এবং ডাউন লাইনে ৩৪৪১২, ৩৪৪১৪, ৩৪৪১৬, ৩৪৪১৮, ৩৪৪৩২, ৩৪৪৩৪। এছাড়াও শিয়ালদহ-বিবাদী বাগ আপ ট্রেন ৩০৪১১ এবং ডাউন ট্রেন ৩০৪১২, ৩০৪১৬ বাতিল থাকবে। এছাড়াও ক্যানিং-বারাসাত আপ ৩৩০৬১, মধ্যমগ্রাম-মাঝেরহাট আপ ৩০৩৫৭, ডাউন ৩০৩৫৮ সহ আরো বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে।

ট্রেন বাতিলের কারণে আজ শনিবার বারুইপুর স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ঢুকতেই যাত্রীদের ভিড় উপচে পড়ে। ঠেলাঠেলি এবং ভিড়ের চাপে প্ল্যাটফর্মে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। অনেক যাত্রী উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন এবং রেল পরিষেবাকে ধিক্কার জানান। এই পরিস্থিতির মধ্যেই যাত্রীদের অভিযোগ উঠে আসে যে, রেল রুটে বিভিন্ন সময় পরিবর্তন আনার মাধ্যমে ঘোষণা করা হয় যে, যাত্রীদের সুবিধার্থে কাজ চলছে, যার জন্য ট্রেন বাতিল করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে পরিষেবা পাওয়া যাচ্ছে না, ট্রেনগুলো ঠিক সময়ে পৌঁছাচ্ছে না, এবং অনেক সময় লেট হয়ে আসছে।

অন্যদিকে, কৃষ্ণনগর-লালগোলা সেকশনে রেলের জরুরি নির্মাণ কাজের জন্য আগামীকাল আটটি ট্রেন বাতিল করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে, যার কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। রেজিনগর ও বেলডাঙা স্টেশনের মাঝে ‘লিমিটেড হাইট সাবওয়ে’ তৈরি হবে। এই নির্মাণ কাজের কারণে আগামীকাল একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, যার ফলে যাত্রীদের জন্য কিছুটা অসুবিধা হতে পারে।

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -