একে অপরকে টক্কর দিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে ভোটবঙ্গে। Narendra Modi ও Mamata Banerjee-র সরাসরি কথার লড়াই এখন নির্বাচনী প্রচারের মূল আকর্ষণ। রবিবার শিলিগুড়ির জনসভা থেকে মোদি কার্যত মমতার সুরেই বলেন, “বাংলার ২৯৪ আসনে আমিই প্রার্থী, আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন।” আর তার পরের দিনই সোমবার পালটা কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে আরও তীব্র হয়েছে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক দ্বৈরথ।
সোমবার সিউড়ির ভরা মঞ্চে দাঁড়িয়ে মোদির উদ্দেশে মমতা বলেন, “মোদিজি বলছেন উনি নাকি ২৯৪ আসনে প্রার্থী। তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন।বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব”। কটাক্ষের সুরে মমতার প্রশ্ন, “কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত।” মঞ্চে দাঁড়িয়ে মমতার হুঙ্কার, “আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। বাংলার দিকে কেউ বিষচক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে বাংলার মানুষ।”
প্রসঙ্গত, West Bengal Assembly Election-এর প্রচারে গিয়ে প্রায় প্রতিটি জনসভাতেই Mamata Banerjee-কে বলতে শোনা গিয়েছে, “প্রার্থী দেখবেন না, সব আসনে আমিই প্রার্থী, সরকার আমিই গড়ব।” রবিবার শিলিগুড়ির সভা থেকে Narendra Modi-র একই সুরে ভোট প্রার্থনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। অনেকেরই কটাক্ষ, Bharatiya Janata Party-র ইস্তেহার থেকে শীর্ষ নেতার বক্তব্য—সব ক্ষেত্রেই নাকি All India Trinamool Congress-এর ধাঁচ অনুকরণের প্রবণতা দেখা যাচ্ছে। আর সেই আবহেই ‘২৯৪ আসনে প্রার্থী’ মন্তব্যকে হাতিয়ার করে এবার সরাসরি পালটা আক্রমণে নামলেন তৃণমূল নেত্রী।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এদিন মোদির ‘মন কি বাত’ প্রসঙ্গ টেনেও এদিন তীব্র সমালোচনা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “১২ বছর ধরে আমাকে জ্বালাচ্ছে। আগে সিপিএম ছিল। এখন আমোদি-প্রমোদিরা বাবুরা জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। বাচ্চাদের স্কুলে ‘মন কি বাত’-এর নাম করে নিজের কথা বলছে।” এদিন জনসভায় মমতা (Mamata Banerjee) মনে করিয়ে দিয়েছেন, বুলডোজার নীতি নয়, মানুষের ভালোবাসায় ভর করেই চতুর্থবার সরকার গড়াল লড়াইয়ে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস।
