Homeপ্রকল্পসরকারি প্রকল্পচাকরি পেলেই মিলবে ১৫,০০০ টাকা ভাতা! নয়া প্রকল্প কেন্দ্র সরকারের

চাকরি পেলেই মিলবে ১৫,০০০ টাকা ভাতা! নয়া প্রকল্প কেন্দ্র সরকারের

নয়া প্রকল্প কেন্দ্র সরকারের: ভারতের কোটি কোটি তরুণ-তরুণীর জন্য এবার এক বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। চাকরি পাওয়ার পথে থাকা নতুন যুবক-যুবতীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম’ (ELI Scheme) অনুমোদন করেছে। এই স্কিমের আওতায় দেশের প্রায় ১.৯২ কোটি যুবক-যুবতী প্রথম চাকরি পাওয়ার পর হাতে পাবেন ১৫,০০০ টাকা ইন্সেন্টিভ। কী এই এমপ্লয়মেন্ট […]

- Advertisement -

নয়া প্রকল্প কেন্দ্র সরকারের: ভারতের কোটি কোটি তরুণ-তরুণীর জন্য এবার এক বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। চাকরি পাওয়ার পথে থাকা নতুন যুবক-যুবতীদের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম’ (ELI Scheme) অনুমোদন করেছে। এই স্কিমের আওতায় দেশের প্রায় ১.৯২ কোটি যুবক-যুবতী প্রথম চাকরি পাওয়ার পর হাতে পাবেন ১৫,০০০ টাকা ইন্সেন্টিভ।

কী এই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম?

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা জীবনে প্রথমবার চাকরিতে যোগ দিয়েছেন, তাদের উৎসাহ দিতে এই স্কিম চালু করা হয়েছে। এটি শুধু আর্থিক সাহায্য নয়, বরং তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তোলার একটি উদ্যোগ। উল্লেখ্য, মোদি সরকারের পাঁচটি যুবকেন্দ্রিক প্রকল্পের মধ্যে এটি একটি, যার মাধ্যমে মোট ৪.১ কোটি যুবক-যুবতীকে কাজের সুযোগ, স্কিল ডেভেলপমেন্ট এবং নানা ধরনের সুবিধা দেয়া হচ্ছে।

কত টাকা মিলবে এই স্কিমে?

জানা যাচ্ছে, যখন কেউ প্রথমবার চাকরি পেয়ে EPFO-তে যুক্ত হবে, তখনই এই স্কিমের আওতায় ১৫,০০০ টাকা পাবে। টাকা দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তি পাবেন চাকরি শুরু করার ছয় মাস পর, আর দ্বিতীয় কিস্তি পাবেন ১২ মাস পর, যখন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম সম্পন্ন করবেন। এই টাকা সরাসরি আপনার PF অ্যাকাউন্টে জমা হবে, যা ভবিষ্যতের সঞ্চয়ের জন্য কাজে লাগবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

মিলবে কোম্পানিরও সুবিধা

এই স্কিম শুধু চাকরিপ্রার্থীদের জন্য নয়, কোম্পানিগুলোর জন্যও বড় সাহায্য করবে। কারণ, নতুন যেকোনো কর্মী নিয়োগ করলে কোম্পানিগুলো সরকার থেকে প্রতি কর্মীর জন্য ৩,০০০ টাকা পর্যন্ত অনুদান পাবেন। এমনকি যারা মাসিক বেতন ১০ হাজার টাকার নিচে পান, তাদের জন্যও বিশেষ আর্থিক সহায়তা থাকবে। অবশ্য, এর জন্য কিছু শর্ত কোম্পানিগুলোকে মানতে হবে।

--Advertisement--

প্রথমত, সেই কোম্পানিকে EPFO রেজিস্টার্ড হতে হবে। দ্বিতীয়ত, 50 জনের কম কর্মী থাকলে অন্তত দুইজনকে নতুন নিয়োগ করতে হবে। তৃতীয়ত, 50 জনের বেশি কর্মী থাকলে কমপক্ষে পাঁচজনকে নিয়োগ করতে হবে এবং নিয়োগ করা কর্মীদের নূন্যতম 6 মাস কাজ করাতে হবে। 

কারা এই স্কিমের যোগ্য?

জানিয়ে রাখি, এই স্কিমে শুধু সেই সব মানুষ আবেদন করতে পারবেন যারা প্রথমবার চাকরিতে যোগদান করছেন। পাশাপাশি, যাদের মাসিক বেতন ১ লাখ টাকার নিচে এবং যারা প্রথমবার EPFO-তে যুক্ত হচ্ছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে আবশ্যক, কমপক্ষে ছয় মাস নির্দিষ্ট কোম্পানিতে কাজ করতে হবে।

--Advertisement--

কী কী ডকুমেন্ট লাগবে?

এই স্কিমে আবেদন করতে বেশি কোনও জটিলতা নেই। এখানে আলাদা কোনো ডকুমেন্ট জমা দেওয়ার দরকার নেই। শুধু কোম্পানির যোগদানের চিঠি, EPFO’র UAN নম্বর, আধার কার্ড এবং আধারের সঙ্গে যুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে। এমনকি আলাদা আবেদন ফর্ম পূরণ করতেও হয় না। টাকা সরাসরি DBT (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -