New UPI Payment Rule: দেশে বাড়তে থাকা অনলাইন জালিয়াতি রুখতে Reserve Bank of India (আরবিআই) বড় পদক্ষেপ নিতে চলেছে। যার প্রভাব পড়তে পারে আপনার দৈনন্দিন UPI লেনদেনে। নতুন প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার টাকার বেশি UPI বা অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে প্রায় ১ ঘণ্টার একটি অপেক্ষার সময় রাখা হতে পারে। অর্থাৎ আপনি টাকা পাঠালেও তা সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হবে না। বরং কিছু সময় “হোল্ড”-এ থাকবে। এই সময়ের মধ্যে প্রয়োজনে আপনি সেই ট্রানজেকশন বাতিল করতে পারবেন। ফলে ভুল করে টাকা পাঠানো বা প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।
UPI পেমেন্টে কেন এই পদক্ষেপ ? (New UPI Payment Rule)
এই পদক্ষেপের মূল কারণ হল ডিজিটাল প্রতারণার দ্রুত বৃদ্ধি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে Reserve Bank of India-এর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী। ২০২১ সালে যেখানে প্রায় ৫৫১ কোটি টাকার প্রতারণার ঘটনা সামনে এসেছিল। সেখানে ২০২৫ সালের মধ্যে এই অঙ্ক ২২,০০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে, ১০,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রেই মোট প্রতারণার প্রায় ৯৮ শতাংশ ঘটে। তাই এই নতুন নিয়ম মূলত বড় অঙ্কের প্রতারণা রুখতেই আনা হচ্ছে। যাতে ব্যবহারকারীরা ট্রানজেকশনের আগে একটু সময় পান এবং ভুল বা সন্দেহজনক লেনদেন সহজেই বাতিল করতে পারেন।
কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়?
সব লেনদেনে দেরি হবে না। সাধারণত যে ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকতে পারে:
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
- যাদের আপনি আগে টাকা পাঠিয়েছেন (Trusted Contacts)।
- 10,000 টাকার নিচের ছোটখাটো পেমেন্ট।
- বিদ্যুৎ বিল, ফোন রিচার্জ বা সরকারি পেমেন্টের মতো নিয়মিত লেনদেন।
Reserve Bank of India-এর এই উদ্যোগকে “সাইবার রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি” বলা হচ্ছে, যার মূল লক্ষ্যই হল ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করা। বর্তমানে অনেক ক্ষেত্রেই সাইবার অপরাধীরা ফিশিং বা ওটিপি জালিয়াতির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেয়। এই পরিস্থিতিতে যদি টাকা অন্য অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে পৌঁছানোর আগে গ্রাহক সতর্ক হয়ে ব্যাঙ্কে জানাতে পারেন বা নিজেই অ্যাপ থেকে ট্রানজেকশন বাতিল করতে পারেন, তাহলে বড় অঙ্কের ক্ষতি সহজেই এড়ানো সম্ভব। এই কারণেই নতুন নিয়মে কিছুটা সময়ের সুযোগ রেখে প্রতারণা কমানোর চেষ্টা করা হচ্ছে।
