Homeচাকরি খবরকল্যাণীর এনআইবিএমজি-তে গবেষক নিয়োগ, কেন্দ্রীয় মন্ত্রক দেবে প্রকল্প অর্থ

কল্যাণীর এনআইবিএমজি-তে গবেষক নিয়োগ, কেন্দ্রীয় মন্ত্রক দেবে প্রকল্প অর্থ

পিংকী, কলকাতা: কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (NIBMG)-এ মানবদেহে প্রদাহজনিত রোগ নিয়ে গবেষণামূলক প্রকল্পের জন্য একজন গবেষকের প্রয়োজন (NIBMG Recruitment)। আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটির নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য মলিকিউলার মেকানিজ়ম ইন সেরামাইড ইনডিউসড প্যাথোলজিক্যাল অ্যাক্টিভেশন অফ এনইকে ৭ অর এনএলআরপি৩-ইনফ্ল্যামোসাম’। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)। […]

- Advertisement -

পিংকী, কলকাতা: কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (NIBMG)-এ মানবদেহে প্রদাহজনিত রোগ নিয়ে গবেষণামূলক প্রকল্পের জন্য একজন গবেষকের প্রয়োজন (NIBMG Recruitment)। আগ্রহীরা সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটির নাম— ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য মলিকিউলার মেকানিজ়ম ইন সেরামাইড ইনডিউসড প্যাথোলজিক্যাল অ্যাক্টিভেশন অফ এনইকে ৭ অর এনএলআরপি৩-ইনফ্ল্যামোসাম’। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)।

কল্যাণীর এনআইবিএমজি-তে গবেষক নিয়োগ (NIBMG Recruitment)

কল্যাণীর এনআইবিএমজি-র গবেষণা প্রকল্পে একজন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রথমে তার কাজের মেয়াদ হবে এক বছরের চুক্তি ভিত্তিতে, তবে প্রকল্পের প্রয়োজন এবং কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের সাম্মানিক হবে মাসে ২০,০০০ টাকা এবং বাড়িভাড়া খাতে অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সংশ্লিষ্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন, তবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য বয়সের ছাড় থাকবে। প্রার্থীদের বায়োটেকনোলজি বা লাইফ সায়েন্সেসের যেকোনো শাখায় স্নাতক হতে হবে। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেইল আইডিতে জীবনপঞ্জি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করে পদে নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে দেখা যাবে।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -