Homeপড়াশোনা খবরস্কলারশিপNISER সামার ইন্টার্নশিপ 2026 | যোগ্যতা, স্টাইপেন্ড ও আবেদন পদ্ধতি

NISER সামার ইন্টার্নশিপ 2026 | যোগ্যতা, স্টাইপেন্ড ও আবেদন পদ্ধতি

বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারত সরকার। National Institute of Science Education and Research (NISER)-এর উদ্যোগে শুরু হয়েছে NISER সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম। যার মাধ্যমে দেশের মেধাবী তরুণ-তরুণীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়া হয়। প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে বহু শিক্ষার্থী সরাসরি গবেষণার কাজের সঙ্গে যুক্ত […]

- Advertisement -

বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারত সরকার। National Institute of Science Education and Research (NISER)-এর উদ্যোগে শুরু হয়েছে NISER সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম। যার মাধ্যমে দেশের মেধাবী তরুণ-তরুণীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়া হয়। প্রতি বছর এই প্রোগ্রামের মাধ্যমে বহু শিক্ষার্থী সরাসরি গবেষণার কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ পান। ইতিমধ্যেই চলতি বছরের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যারা আগ্রহী তারা আবেদন করার আগে সমস্ত যোগ্যতা, নিয়ম এবং প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জেনে জেনে নিন।

NISER সামার ইন্টার্নশিপ 2026

প্রোগ্রামের নামNISER সামার ইন্টার্নশিপ 2026।
ধরনসরকারি ইন্টার্নশিপ।
পরিচালনাকারী সংস্থাNISER বা National Institute of Science Education and Research
যোগ্যতাস্নাতক ও স্নাতকোত্তর স্তরের সাইন্সের ছাত্রছাত্রীরা।
সুবিধাসার্টিফিকেট ও মাসিক স্টাইপেন্ড।
আবেদন পদ্ধতিঅনলাইন।
সময়সীমানির্দিষ্ট।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.niser.ac.in

আবেদনের যোগ্যতা কি

এই ইন্টার্নশিপে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা জরুরি। আবেদনকারীকে অবশ্যই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে B.Sc., M.Sc., Integrated M.Sc., B.Tech. বা সমমানের কোর্সে অধ্যয়নরত হতে হবে। পাশাপাশি প্রার্থীর আগের সেমিস্টারগুলিতে ভালো নম্বর থাকা প্রয়োজন। সাধারণত মেধার ভিত্তিতে শীর্ষ ১০% শিক্ষার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে।

গবেষণার ক্ষেত্রসমূহ

  • জীববিজ্ঞান (Biological Sciences)
  • রসায়ন (Chemical Sciences)
  • কম্পিউটার বিজ্ঞান (Computer Sciences)
  • পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান (Earth and Environmental Sciences)
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান (Humanities and Social Sciences)
  • গাণিতিক বিজ্ঞান (Mathematical Sciences)
  • পদার্থবিজ্ঞান (Physical Sciences)

ইন্টার্নশিপের সুবিধা

এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীদের জন্য বেশ কিছু আকর্ষণীয় সুবিধাও রয়েছে। National Institute of Science Education and Research (NISER)-এর এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড দেওয়া হয়। শুধু তাই নয়, প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করলে প্রত্যেককে একটি স্বীকৃত সার্টিফিকেট দেওয়া হয়। অনেক সময় ভালো পারফরম্যান্স করলে সংস্থার পক্ষ থেকে সরাসরি প্লেসমেন্টের সুযোগও তৈরি হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে NISER-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট বিভাগের পোর্টালে যান।
  • ইন্টার্নশিপের লিংকে ক্লিক করুন।
  • আপনার আগ্রহের বিষয়ের সাথে মিল আছে এমন একজন মেন্টর বা ফ্যাকাল্টি মেম্বারকে খুঁজে বের করুন।
  • প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শেষ সেমিস্টারের মার্কশিট, সিভি (CV), এবং একটি শক্তিশালী Statement of Purpose (SoP), এবং বর্তমান কলেজের কোন প্রফেসর এর থেকে প্রাপ্ত একটি সুপারিশ পত্র আপলোড করুন।
  • সবকিছু হয়ে গেলে ফর্মটি যাচাই করে সাবমিট করুন।

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া এখন চলছে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ফলো করুন।

--Advertisement--
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -