বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারকে কেন্দ্র করে নতুন ধরনের প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক পরিস্থিতি—বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলা Iran–Israel conflict-এর কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সরবরাহে প্রভাব পড়েছে(Online LPG Booking Scam)। যার প্রভাব ধীরে ধীরে ভারতের বাজারেও দেখা যাচ্ছে। অনেক জায়গায় গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তেল কোম্পানিগুলি গ্যাস বুকিংয়ের নিয়মেও কিছু পরিবর্তন আনছে। যাতে সরবরাহের ভারসাম্য বজায় রাখা যায়। আর এই পরিস্থিতির সুযোগ নিয়েই প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে নানা ভুয়ো বার্তা বা ফোন করে প্রতারণার চেষ্টা করছে। তবে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা। সাধারণ মানুষের উদ্বেগকে কাজে লাগিয়ে তারা নানা উপায়ে প্রতারণার ফাঁদ পেতেছে।
Online LPG Booking Scam এর নামে প্রতারণা
সম্প্রতি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া, এসএমএস বা WhatsApp-এর মাধ্যমে প্রতারকরা গ্যাস সরবরাহের নামে মানুষকে নানা ধরনের প্রলোভন দেখাচ্ছে। অনেক জায়গায় গ্যাস এজেন্সির সামনে ভিড় ও দীর্ঘ অপেক্ষার কারণে কিছু মানুষ দ্রুত সিলিন্ডার পাওয়ার আশায় এই ধরনের বার্তার উপর ভরসা করে ফেলছেন। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র—ভুয়ো বার্তা বা লিঙ্ক পাঠিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে।
প্রতারকরা সাধারণত একটি বার্তা পাঠায়, যেখানে বলা হয়—“এখনই টাকা দিন, কালই গ্যাস ডেলিভারি পাবেন।” দ্রুত গ্যাস সরবরাহের আশ্বাস দিয়ে তারা গ্রাহকদের একটি ভুয়ো লিঙ্কে ক্লিক করতে বলে। অনেক সময় এই বার্তাগুলি এসএমএস বা WhatsApp-এর মাধ্যমেই পাঠানো হয়। কেউ যদি সেই লিঙ্কে গিয়ে পেমেন্ট করে দেন, তাহলে মুহূর্তের মধ্যেই টাকা প্রতারকদের অ্যাকাউন্টে চলে যায়। এরপর আর সেই নম্বর বা লিঙ্কের কোনও খোঁজ পাওয়া যায় না। ফলে সহজেই প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি গ্যাস সংস্থাগুলিও সতর্কবার্তা জারি করেছে। Indane, Bharat Gas এবং HP Gas-সহ বিভিন্ন গ্যাস কোম্পানি স্পষ্ট জানিয়েছে। তারা কখনোই গ্রাহকদের গ্যাস বুকিংয়ের জন্য এভাবে অগ্রিম টাকা পাঠাতে বলে না। তাই এ ধরনের কোনো বার্তা, লিঙ্ক বা ফোন কল পেলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা অনুমোদিত পদ্ধতির মাধ্যমেই গ্যাস বুকিং করার কথা বলা হয়েছে।
শুধু এসএমএস বা WhatsApp নয়, সোশ্যাল মিডিয়াতেও এখন বেশ সক্রিয় প্রতারক চক্র। তারা অনেক সময় Indane, Bharat Gas বা HP Gas-এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরি করছে। সেই বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীদের একটি প্রতারণামূলক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়। যেখানে গ্যাস বুকিংয়ের অজুহাতে ব্যাংক সংক্রান্ত তথ্য বা পেমেন্টের বিস্তারিত জানতে চাওয়া হয়। এই সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েই প্রতারকরা সহজেই আর্থিক জালিয়াতি করছে এবং অনেক মানুষ অজান্তেই বড় ক্ষতির মুখে পড়ছেন।
কীভাবে নিরাপদ থাকবেন
এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা জরুরি—
- গ্যাস বুকিংয়ের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত পরিষেবা ব্যবহার করুন, যেমন Indane, Bharat Gas বা HP Gas-এর অফিসিয়াল প্ল্যাটফর্ম।
- অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন, বিশেষ করে যদি তা এসএমএস বা WhatsApp-এর মাধ্যমে আসে।
- সন্দেহজনক ওয়েবসাইটে কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড বা পেমেন্ট সংক্রান্ত তথ্য দেবেন না।
- এলপিজি বুকিংয়ের সময় কখনোই আপনার UPI PIN, OTP বা অন্য কোনও ব্যাংকিং তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হন, তাহলে দেরি না করে অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত অভিযোগ জানালে প্রতারিত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।
