আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মিলবে ১৫,০০০ টাকা

Published on: February 7, 2026
---Advertisement---

JKNews24 Disk: আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে দারুণ খবর আছে আপনার জন্য। দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্প্রতি ৫১৩৮টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ)। যার মধ্যে শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই রয়েছে ৫৩২টি শূন্যপদ। নির্বাচিত প্রার্থীরা অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন। এই প্রতিবেদনে আমরা সহজ ভাষায় জানাবো আবেদন করার যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষার সিলেবাসসহ প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ তথ্য।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

PNB-তে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র সেই সব প্রার্থীই আবেদন করতে পারবেন যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে তাদের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ বয়সসীমা

PNB-তে অ্যাপ্রেন্টিস পদে আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে—SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ মাসিক স্টাইপেন্ড

প্রার্থীদের এক বছরের জন্য ট্রেনিংয়ে নিয়োগ করা হবে। ট্রেনিং চলাকালীন নিম্নলিখিত হাড়ে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে তাদের।

প্রার্থীস্টাইপেন্ড
মেট্রো সিটির প্রার্থীদের জন্য:১৫,০০০ টাকা।
শহুরে, আধা-শহুরে ও গ্রামীণ অঞ্চলের প্রার্থীদের জন্য:১২,৩০০ টাকা।
এর পাশাপাশি অন্য কোনো ভাতা বা সুযোগ-সুবিধা পাওয়া যাবে না।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ পদ্ধতি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

  • অনলাইন পরীক্ষা: প্রথমে একটি এমসিকিউ ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার প্যাটার্ন নিচে বিস্তারিত দেওয়া হল।
SNName of TestNo. of QuestionsMaximum MarksDuration
1General / Financial Awareness252560 min
2General English2525
3Quantitative Aptitude & Reasoning2525
4Computer Knowledge2525
Total100100

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের একটি স্থানীয় ভাষা পরীক্ষার মুখোমুখি হতে হবে, যেখানে যে রাজ্যের জন্য আবেদন করা হয়েছে সেই রাজ্যের ভাষা জানা আবশ্যক—পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রার্থীদের বাংলা বা নেপালি ভাষায় দক্ষতা থাকতে হবে। এর পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল পরীক্ষা এবং সমস্ত অরিজিনাল নথিপত্র যাচাই করা হবে।

CategoryFee
General/OBC/EWS (পুরুষ):৯৪৪ টাকা (জিএসটি সহ)।
General/OBC/EWS (নারী):৭০৮ টাকা (জিএসটি সহ)।
SC/ST/নারী ও পিডাব্লিউডি (PWBD):২৩৬ টাকা (জিএসটি সহ)।

অনলাইনে আবেদনের পদ্ধতি

PNB-তে অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের প্রথমে www.pnb.bank.in অথবা www.bfsissc.com ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Engagement of Apprentices 2025-26’ লিঙ্কে ক্লিক করে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ভুলভাবে নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং নির্ধারিত ফরম্যাট অনুযায়ী রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার আপলোড করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট রেখে দিন।

আবেদন ফি

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

বিষয়তারিখ
অনলাইন আবেদন শুরু০৮ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ২৪ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময়২০২৬ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now