HomeপাঁচমিশালিATM থেকে টাকা তোলার লিমিট অর্ধেক! ১ এপ্রিল থেকে PNB-এর নতুন নিয়ম

ATM থেকে টাকা তোলার লিমিট অর্ধেক! ১ এপ্রিল থেকে PNB-এর নতুন নিয়ম

JKNews24 ডেস্ক: আপনিও কি Punjab National Bank-এর গ্রাহক? নিয়মিত এটিএম থেকে টাকা তোলেন? তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন কিছু নিয়ম (PNB Rules Changes)। এবার এটিএম থেকে টাকা তোলার সীমা বদলানো হচ্ছে এবং টাকা তোলার চার্জও পরিবর্তিত হবে। এমনকি যদি এই নতুন নিয়মগুলো মানা না হয়, তাহলে […]

- Advertisement -

JKNews24 ডেস্ক: আপনিও কি Punjab National Bank-এর গ্রাহক? নিয়মিত এটিএম থেকে টাকা তোলেন? তাহলে আপনার জন্য রইল গুরুত্বপূর্ণ খবর। জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে নতুন কিছু নিয়ম (PNB Rules Changes)। এবার এটিএম থেকে টাকা তোলার সীমা বদলানো হচ্ছে এবং টাকা তোলার চার্জও পরিবর্তিত হবে। এমনকি যদি এই নতুন নিয়মগুলো মানা না হয়, তাহলে সরাসরি আপনার ক্ষতি হতে পারে। তাই এটিএমে যাওয়ার আগে অবশ্যই ডেবিট কার্ডের নতুন সীমা এবং ব্যাঙ্কের নিয়ম সম্পর্কে সচেতন থাকা বুদ্ধিমানের কাজ হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডেবিট কার্ড লিমিট পরিবর্তন(PNB Rules Changes)

আগামী ১ এপ্রিল থেকে Punjab National Bank-এর ডেবিট কার্ড থেকে নগদ তোলার সীমা বদলানো হচ্ছে। এতদিন যে সাধারণ ডেবিট কার্ড দিয়ে এক দিনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা তোলা যেত, এবার সেই সীমা কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি প্রিমিয়াম কার্ড ব্যবহারকারীদের জন্য নগদ তোলার সর্বোচ্চ সীমাও ১.৫ লক্ষ টাকা কমিয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

এটিএম লেনদেন চার্জের ক্ষেত্রেও পরিবর্তন

Punjab National Bank এবার এটিএম লেনদেনের চার্জ ও নিয়মেও কিছু পরিবর্তন এনেছে। অ্যাকাউন্টধারীরা নিজস্ব PNB ATM থেকে মাসে মাত্র পাঁচবার বিনামূল্যে টাকা তুলতে পারবে, আর অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে তিনবারই বিনামূল্যে টাকা তোলা যাবে। এই সীমা অতিক্রম করলে প্রতি লেনদেনের জন্য ২৩ টাকা জিএসটি চার্জ ধার্য করা হবে। উদাহরণস্বরূপ, মাসে যদি আপনি ৬ বার নগদ তুলতে চান, তাহলে অতিরিক্ত এক লেনদেনের জন্য চার্জ দিতে হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

তবে গ্রাহকরা চাইলে নগদ উত্তলনের সীমা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেই পরিবর্তন করতে পারবেন। এর জন্য PNB One Mobile App, ইন্টারনেট ব্যাঙ্কিং বা হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ব্যবহার করে দৈনিক লিমিট রিসেট করা যাবে। মোবাইল অ্যাপ লগইন করে ডেবিট কার্ড বিভাগের মধ্যে গিয়ে এটিএম লিমিটে ক্লিক করে নতুন লিমিট সেট করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর ও ডেবিট কার্ড নির্বাচন করে নতুন লিমিট লিখে পাসওয়ার্ড দিয়ে যাচাই করলেই নগদ উত্তলনের সীমা পরিবর্তন সম্পন্ন হবে।

--Advertisement--

অ্যাকাউন্টাধারীদের আর্থিক নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাঙ্কিং প্রচারের জন্যই মূলত পিএনবি এই নিয়ম পরিবর্তন করছে। আর নগদ উত্তলনের সীমা পরিবর্তন করলে জালিয়াতি ঝুঁকি কমবে বলেই দাবি করছে বিশেষজ্ঞরা। এমনকি ব্যাঙ্কের গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য নগদ উত্তোলনের লিমিট কমানো হচ্ছে, যাতে অনলাইন লেনদেন আরও বাড়ে।

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHAN
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
Latest news
- Advertisement -
Related news