Homeটেকনলজি ও গ্যাজেটসটেককম দামে 5G ফোন! ভারতে লঞ্চ হল Poco C85x 5G স্মার্টফোন

কম দামে 5G ফোন! ভারতে লঞ্চ হল Poco C85x 5G স্মার্টফোন

ভারতে নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করল POCO। কোম্পানির C-Series-এর অধীনে আনা হয়েছে নতুন Poco C85x 5G, যার বিক্রি খুব শিগগিরই শুরু হবে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ। ফোনটি তিনটি আকর্ষণীয় রঙ এবং দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে বাজারে এসেছে। বিশেষ করে এই বাজেট ফোনে বড় 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি কম দামের মধ্যেই বেশ কিছু ভালো ফিচার দেওয়ার […]

- Advertisement -

ভারতে নতুন বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করল POCO। কোম্পানির C-Series-এর অধীনে আনা হয়েছে নতুন Poco C85x 5G, যার বিক্রি খুব শিগগিরই শুরু হবে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ। ফোনটি তিনটি আকর্ষণীয় রঙ এবং দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে বাজারে এসেছে। বিশেষ করে এই বাজেট ফোনে বড় 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি কম দামের মধ্যেই বেশ কিছু ভালো ফিচার দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি। তাই যারা সাশ্রয়ী দামে নতুন 5G স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য এটি বেশ আকর্ষণীয় একটি অপশন হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক Poco C85x 5G ফোনের দাম এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন।

ভারতে Poco C85x 5G ফোনের দাম কত

দামের দিক থেকে দেখলে নতুন Poco C85x 5G ফোনটি বেশ সাশ্রয়ী বাজেটে আনা হয়েছে। এর বেস ভ্যারিয়্যান্ট 4GB RAM ও 64GB স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় ১০,৯৯৯ টাকা। অন্যদিকে 4GB RAM ও 128GB স্টোরেজের টপ মডেলের দাম ১১,৯৯৯ টাকা। কোম্পানির তথ্য অনুযায়ী, এই ফোনের প্রথম সেল শুরু হবে ১৪ মার্চ দুপুর ১২টা থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ। ক্রেতারা ফোনটি ব্ল্যাক, গোল্ড এবং গ্রিন—এই তিনটি আকর্ষণীয় কালার অপশনে কিনতে পারবেন।

ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের দিক থেকে নতুন Poco C85x 5G স্মার্টফোনে 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল এবং এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই ডিসপ্লে সাধারণভাবে 660 নিট পর্যন্ত ব্রাইটনেস এবং 810 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। এছাড়াও এতে TÜV Rheinland Low Blue Light ও TÜV Rheinland Flicker‑Free সার্টিফিকেশন রয়েছে, যা চোখের উপর চাপ কিছুটা কমাতে সাহায্য করে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

পারফরম্যান্সের জন্য ফোনটিতে অক্টা-কোর Unisoc T8300 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.2GHz। এর সঙ্গে রয়েছে Mali‑G57 GPU, 4GB LPDDR4x RAM এবং সর্বোচ্চ 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।

--Advertisement--

সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি Android 16 ভিত্তিক HyperOS 3-এ চলে। ক্যামেরার দিক থেকেও ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে এবং এটি 10x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। পাশাপাশি পিছনে একটি সেকেন্ডারি ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 8MP ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। 📱

এছাড়াও, পোকো সি85এক্স 5জি ফোনে পাওয়ার দিতে 6300mAh ব্যাটারি রয়েছে যা দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে জানা গেছে।

--Advertisement--
- Advertisement -
Amit Kormokar
Amit Kormokarhttps://jknews24.in
Amit Kormokar একজন অভিজ্ঞ টেক লেখক, যিনি দীর্ঘদিন ধরে স্মার্টফোন, গ্যাজেট এবং নতুন প্রযুক্তি নিয়ে লেখালেখি করছেন। প্রযুক্তির জগতে কী নতুন আসছে, কোন ফিচার সত্যিই ব্যবহারকারীদের জন্য উপযোগী—এসব বিষয় সহজ ও মানবিক ভাষায় পাঠকের সামনে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য। জটিল টেকনোলজি বিষয়ক তথ্যকেও তিনি সাবলীলভাবে ব্যাখ্যা করতে ভালোবাসেন। সাংবাদিকতা পেশায় যুক্ত গত দুই বছর ধরে। বারাসাত কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন।
Latest news
- Advertisement -
Related news