Homeপ্রকল্পসরকারি প্রকল্পসুদ থেকেই আয় হবে ৪.৫ লাখ! পোস্ট অফিসের বাম্পার সেভিংস স্কিম

সুদ থেকেই আয় হবে ৪.৫ লাখ! পোস্ট অফিসের বাম্পার সেভিংস স্কিম

-

যাঁরা বিনিয়োগে বাড়তি ঝুঁকি নিতে চান না অথচ নির্দিষ্ট সময় পরে নিশ্চিত ও ভালো অঙ্কের রিটার্ন খুঁজছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (Post Office NCS Scheme) বা এনএসসি স্কিম সত্যিই এক ভরসাযোগ্য বিকল্প। এই স্কিমে আপনার মূলধন যেমন পুরোপুরি সুরক্ষিত থাকে, তেমনই ৫ বছরের মেয়াদ শেষে গ্যারান্টি সহ রিটার্নও হাতে আসে, আর যেহেতু এর পিছনে ভারত সরকারের গ্যারান্টি রয়েছে, তাই বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণই নেই। আজ আমরা সহজ ভাষায় বুঝিয়ে দেব, কীভাবে মাত্র ৫ বছরে এই এনএসসি স্কিম থেকে প্রায় ৪.৫ লক্ষ টাকা আয় করা সম্ভব, সেই পুরো হিসাবটা।

কী এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট? (Post Office NCS Scheme)

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি হল পোস্ট অফিস পরিচালিত একটি নির্ভরযোগ্য ছোট সঞ্চয় প্রকল্প, যেখানে রিটার্ন সম্পূর্ণভাবে বাজারের ওঠানামা থেকে মুক্ত। এই স্কিমে সুদের হার আগেভাগেই সরকার নির্ধারণ করে দেয়, ফলে বিনিয়োগকারী শুরু থেকেই জানেন মেয়াদ শেষে কত টাকা পাবেন। এনএসসি স্কিমের মেয়াদ ৫ বছর এবং এখানে ন্যূনতম ১,০০০ টাকা থেকে এককালীন বিনিয়োগ করা যায়, আবার সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ঝুঁকি কম, নিয়ম সহজ আর নিশ্চিত রিটার্নের কারণেই মধ্যবিত্ত পরিবার ও অবসর পরিকল্পনার জন্য এই স্কিমটি এত জনপ্রিয়।

অবশ্যই পড়ুন: {{post_title link:post}}

সুদের হার এবং রিটার্ন কত?

বর্তমান সময়ে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমে সরকার বছরে ৭.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে, যা ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট আকর্ষণীয়। এই হারে যদি কেউ এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৫ বছরের মেয়াদ শেষে তাঁর হাতে আসবে প্রায় ১৪.৪৯ লক্ষ টাকা। অর্থাৎ, শুধুমাত্র সুদ থেকেই আয় হবে প্রায় ৪.৪৯ লক্ষ টাকা। সবচেয়ে ভালো বিষয় হল, এই সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে যোগ হয়, যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে রিটার্ন কমার কোনও প্রশ্নই নেই, বরং ধাপে ধাপে আরও বেড়ে যায়।

এদিকে এনসিএস স্কিমে বিনিয়োগের সবথেকে বড় আকর্ষণ হল— আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী এখানে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। এমনকি প্রতি বছর অর্জিত সুদ আবারও বিনিয়োগ হিসেবে ধরা হয়। ফলে সেটিও আবার কর ছাড়ের আওতায় আসে। কিন্তু মেয়াদ শেষে প্রাপ্ত মোট সুদের উপর কর প্রযোজ্য। তাই যারা ট্যাক্স প্ল্যানিং-এর পাশাপাশি নিরাপদ বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি দারুণ বিকল্প।

কারা এখানে বিনিয়োগ করতে পারবেন?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনাকে ভারতীয় বাসিন্দা হতে হবে। এই স্কিমে এনআরআই, কোম্পানি, ট্রাস্ট বা এইচইউএফ বিনিয়োগ করতে পারে না। তবে ১০ বছর বা তার বেশি বয়সী শিশুরা নিজের নামেই এনএসসি অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারে। পাশাপাশি এখানে একক ও যৌথ—দু’ধরনের অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে যেমন অ্যাকাউন্ট খুলতে পারেন, তেমনই তাঁর অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামেও এই স্কিমে বিনিয়োগ করার সুযোগ রয়েছে, যা ভবিষ্যতের সঞ্চয়ের জন্য বেশ উপযোগী।

অবশ্যই পড়ুন: {{post_title link:post}}

তাই যদি আপনিও ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এবং সুদ থেকে মোটা অংকের টাকা আয় করতে চান, তাহলে আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে। হ্যাঁ, নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়েই খুলে নিন এই স্কিমের অ্যাকাউন্ট আর ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলুন।

- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -