আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার বিনোদন  শিল্প অন্যান্য

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২২ হাজার শূন্যপদে আজ থেকে ফর্ম ফিলাপ শুরু

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ

JKNews24 Disk: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর – রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ২০২৬ সালের গ্রুপ ডি নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু করেছে। এই নিয়োগের মাধ্যমে সারা ভারতজুড়ে প্রায় ২২,০০০ শূন্যপদে বিভিন্ন কাজের জন্য কর্মী নেওয়া হবে। মাধ্যমিক পাস প্রার্থীরা, নারী-পুরুষ নির্বিশেষে, আবেদন করার যোগ্য। এই প্রতিবেদনে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের শূন্যপদের তালিকা, আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সহজে প্রস্তুতি নিতে পারে।

রেলওয়ে গ্রুপ- ডি নিয়োগের বিজ্ঞপ্তি

নিয়োগকারী সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
বিজ্ঞপ্তি নম্বরCEN 09/2025
মোট শূন্যপদপ্রায় ২১,৯৯৭টি (সম্ভাব্য ২২,০০০+)
আবেদন শুরুর তারিখ৩১ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২ মার্চ ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটrrbapply.gov.in

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আর কারিগরি পদের জন্য আবেদনকারীদের ITI (NCVT/ SCVT স্বীকৃত) সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।

বয়সসীমা (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)

ক্যাটাগরিবয়স
সাধারণ১৮ থেকে ৩৩ বছর।
ওবিসি১৮ থেকে ৩৬ বছর।
এসসি/এসটি১৮ থেকে ৩৮ বছর।
(দ্রষ্টব্য: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।)

বেতন কাঠামো

রেলওয়ে গ্রুপ ডি নিয়োগে মনোনীত প্রার্থীদের বেতন সপ্তম বেতন কমিশন অনুযায়ী শুরু হয় ১৮,০০০ টাকা থেকে এবং ধাপে ধাপে সর্বোচ্চ ২৭,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি প্রার্থীরা প্রাপ্য হবেন DA, HRA, মেডিকেল সুবিধা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা, যা চাকরির আকর্ষণীয়তা আরও বাড়িয়ে দেয়।

আবেদন পদ্ধতি

রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে। প্রথমে রেলওয়ের অফিসিয়াল পোর্টাল rrbapply.gov.in-এ গিয়ে ‘Apply’ বাটনে ক্লিক করে ‘Create an Account’ নির্বাচন করুন। এরপর নিজের নাম, ফোন নাম্বার, জন্ম তারিখ ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইল নাম্বারে পাঠানো OTP ভেরিফাই হলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করুন, আবেদন ফি জমা দিন এবং সবশেষে ফর্মটি ‘Preview’ করে সাবমিট করুন।

আবেদন ফি

ক্যাটাগরিআবেদন ফি
General, OBC এবং EWS প্রার্থীদের জন্য:৫০০/- টাকা।
SC, STএবং PwBD প্রার্থীদের জন্য:২৫০/- টাকা।
(পরীক্ষায় বসলে এই টাকার একটি অংশ রিফান্ড করা হয়)।