সেরা দশ পশ্চিমবঙ্গ ভারত আন্তর্জাতিক বিনোদন খেলা ব্যবসা টাকা পয়সা চাকরি টেক অফবিট আবহাওয়া জ্যোতিষ সোনার দাম অন্যান্য

---Advertisement---
প্রথম পাতা /  / সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ 

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ

Author Pinky Khan
Published: March 9, 2025 2:00 AM
Follow Us:
Google News icon
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
---Advertisement---

রাজ্যে সহকারী শিক্ষক (Assistant Teacher Job 2025) পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকার অনুমোদিত মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) থেকে। যারা শিক্ষণ পেশায় আগ্রহী এবং চাকরি করতে চান, তাদের জন্য এটা একটি দারুণ সুযোগ। যদি আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করতে চান, তবে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আবেদন করতে ভুলবেন না।

সহকারী শিক্ষক পদে আবেদন করতে চাইলে, আবেদনকারীর ভারতীয় নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গের সকল যোগ্য এবং ইচ্ছুক ছেলে-মেয়ে উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 02/03/2025 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং Ref No. MSRKA/AT-25/05। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব— কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, মাসিক বেতন কত, এবং অন্যান্য বিস্তারিত তথ্য।

বিদ্যালয়ে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে (Assistant Teacher Job 2025)। রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে সহকারী শিক্ষক পদে। এখানে সহকারী শিক্ষক পদে জীবন বিজ্ঞান (Life Science) ও অর্থনীতি (Economics) বিষয়ে।

আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করতে হলে, আবেদনকারীর বয়স 01/01/2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে। তবে, বিশেষ শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের কিছু ছাড় রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছরের, OBC প্রার্থীরা 3 বছরের এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 8 বছরের বয়সে ছাড় দেওয়া হবে।

---Advertisement---

সহকারী শিক্ষক পদে কত টাকা করে মাসিক বেতন

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রকাশিত নোটিশে জানানো হয়েছে যে, সহকারী শিক্ষকের বেতন পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ ROPA (Revision of Pay and Allowances) নীতি অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ, সরকার কর্তৃক নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী আপনি বেতন পাবেন।

আবেদন করার জন্য যোগ্যতা?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। জীবন বিজ্ঞান (Bio Science) বিষয়ে আবেদন করতে হলে, প্রার্থীর গ্র্যাজুয়েট (Pass Graduate) ডিগ্রি সহ বায়োসায়েন্সে (Bio Science) পাস এবং বি.এড (B.Ed.) করা আবশ্যক। অপরদিকে, অর্থনীতি (Economics) বিষয়ে আবেদন করতে হলে, প্রার্থীর অর্থনীতিতে স্নাতকোত্তর (Post Graduate in Economics) ডিগ্রি এবং বি.এড (B.Ed.) ডিগ্রি থাকতে হবে।

---Advertisement---

সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে, তা হলো –
ক) মাধ্যমিক ও তার সমতূল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
খ) সংশ্লিষ্ট সমস্ত পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট।
গ) আধার কার্ড ও ভোটার কার্ড।
ঘ) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো।
ঙ) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
চ) একটি স্ব-ঠিকানাঙ্কিত খাম (4” × 9” সাইজ)।
ছ) সংশ্লিষ্ট একাডেমিক সেশনে বি.এড. কোর্সের NCTE স্বীকৃতির চিঠি, যা প্রতিষ্ঠান প্রধান দ্বারা অনুমোদিত।

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি 1000 টাকা, সংরক্ষিত প্রার্থীদের জন্য 900 টাকা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 800 টাকা।

সহকারী শিক্ষক পদে আবেদন পদ্ধতি?

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে হবে অফলাইনে। এজন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি সহকারে জমা দিতে হবে। আবেদনপত্রটি আপনাকে “MAHESH SHRI RAMAKRISHNA ASHRAM” এর প্রধান অফিস, “SWAMI SOMANANDA BHAWAN” এর গ্রাউন্ড ফ্লোরে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

রামকৃষ্ণ আশ্রম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীদের 18/03/2025 তারিখ পর্যন্ত।

Ramkrishna Ashram Vidyalaya (H.S) Assistant Teacher Recruitment Notification 2025:- Download

Ramkrishna Ashram Vidyalaya Assistant Teacher Job Application Form 2025:- Download

---Advertisement---

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

---Advertisement---